News Flash

  • Home
  • দিনের খবর
  • ধানমন্ডি সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোটার তালিকা বিভ্রাট, ভোগান্তিতে ভোটাররা
Image

ধানমন্ডি সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোটার তালিকা বিভ্রাট, ভোগান্তিতে ভোটাররা

ঢাকা, ১২ ফেব্রুয়ারী: রাজধানীর ধানমন্ডি সরকারি বালিকা বিদ্যালয়ের একটি নারী ভোটকেন্দ্রে ভোটার নম্বরের সঙ্গে নাম ও ছবি না মেলার অভিযোগে ভোগান্তিতে পড়েছেন একাধিক ভোটার। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার মধ্যেই এমন সমস্যার মুখে পড়ে অন্তত আটজন ভোটার কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার কাছে অভিযোগ জানান। তবে তাৎক্ষণিক কোনো সমাধান দিতে পারেননি তিনি।

প্রথমবার ভোট দিতে আসা জারিন আরা জানান, অ্যাপ থেকে ডাউনলোড করা ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য সঙ্গে নিয়ে তিনি কেন্দ্রে উপস্থিত হন। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন, তাঁর নাম ও ছবি তালিকার সঙ্গে মিলছে না। বিষয়টি প্রিসাইডিং কর্মকর্তাকে জানালে তিনি জানান, এ বিষয়ে তাঁর কিছু করার নেই।

একই সমস্যার মুখে পড়েছেন বয়োজ্যেষ্ঠ ভোটার শিরিন আহমেদ। তিনি বলেন, “আনন্দ নিয়ে ভোট দিতে এসেছিলাম। এখন বিপদে পড়ে গেলাম। নামসহ কিছুই মিলছে না। কী করব বুঝতে পারছি না।”

ভোগান্তির কথা জানান আরেক ভোটার বিলকিস নাহারও। তিনি বলেন, “এতদিন পর ভোট দিতে এসে এমন সমস্যায় পড়তে হলো। এর সমাধান কী, কেউ স্পষ্ট করে বলতে পারছে না।”

এ বিষয়ে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নূর হোসেন প্রথম আলোকে বলেন, সব ভোটারই সমস্যায় পড়েছেন এমন নয়। কিছু ক্ষেত্রে নাম ও ছবি না মেলার ঘটনা দেখা যাচ্ছে। তিনি নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রে থাকা ভোটার তালিকা হালনাগাদ রয়েছে। তালিকার সঙ্গে তথ্য না মিললে ভোট দেওয়ার সুযোগ নেই।

তবে কেন্দ্র থেকে অনেক ভোটারকে ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করে বের হতে দেখা গেছে। কেউ কেউ ভোট দেওয়ার পর সেলফি তুলেছেন, আবার অনেকে পরিবারের সদস্যদের সঙ্গে দলবেঁধে এসে ছবি তুলে স্মৃতি ধরে রেখেছেন।

Releated Posts

পিওকে নির্বাচনে হিংসা ও কারচুপির অভিযোগ, পাকিস্তান সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এর বিধানসভা নির্বাচনকে ঘিরে হিংসা, ভোটে কারচুপির অভিযোগ এবং জোরপূর্বক নিখোঁজ…

ByByNews Desk Jul 30, 2026

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর হলেই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গঠনমূলক পথে এগোবে: ভারতীয় হাইকমিশনার

ঢাকা, ৩০ জুলাই (আইএএনএস): বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হলেই দুই দেশের সম্পর্ক আরও গঠনমূলক পথে এগোবে…

ByByNews Desk Jul 30, 2026

হাবড়ায় সহকর্মীকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া থানার এলাকায় এক মহিলা সহকর্মীকে ব্যক্তিগত ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে…

ByByNews Desk Jul 30, 2026

হিন্দু পরিবারের উপর হামলার ঘটনায় বাংলাদেশের সরকারের সমালোচনায় আওয়ামী লীগ

ঢাকা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান হামলার আবহে ভোলা জেলার লালমোহন উপজেলায় এক হিন্দু পরিবারের…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top