News Flash

  • Home
  • Uncategorized
  • রবীন্দ্রসদনে শ্রদ্ধা প্রয়াত শিল্পী রশিদ খানকে
Image

রবীন্দ্রসদনে শ্রদ্ধা প্রয়াত শিল্পী রশিদ খানকে

কলকাতা, ১০ জানুয়ারি, (হি.স.): বুধবার দিনের প্রথমার্দ্ধে অসংখ্য সঙ্গীতানুরাগী রবীন্দ্রসদনে এসে শেষ শ্রদ্ধা জানালেন রশিদ খানকে। সেখানেই শায়িত ছিল প্রয়াত শিল্পীর দেহ। সেখানেই ভক্তরা এসে শেষ শ্রদ্ধা জানান উস্তাদকে। আসেন বহু গুণীজনও। সূচি অনুযায়ী বেলা একটায় প্রয়াত শিল্পীকে জানানো হয় গান স্যালুট।

এদিন সকালে তাঁর বাড়ি থেকে রবীন্দ্র সদনে নিয়ে আসা হয় শিল্পীর মরদেহ। তাঁর পরিবারের সদস্যরা ছাড়াও ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হৈমন্তী শুক্লা, ঊষা উত্থুপ, মুনমুন সেন, মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেন, জিতেন্দ্র তিওয়ারি-সহ পরিচিত অনেকেই শ্রদ্ধা জানান। ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব প্রমুখ। এখানেই তাঁকে দেওয়া হয় গান স্যালুট।

মঙ্গলবার দুপুর ৩টে ৪৫ মিনিট নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় উস্তাদ রশিদ খানের। ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে ২২ নভেম্বর হাসপাতালে ভর্তি হন তিনি। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে ক্যানসারের চিকিৎসা চলছিল তাঁর। তার মধ্যেই আসে এই দুঃসংবাদ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top