News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাশকতায় পুড়ে ছাই দুই পোলট্রি ফার্ম, জ্যান্ত পুড়ে মৃত্যু ৬৫০ মোরগ ছানার
Image

নাশকতায় পুড়ে ছাই দুই পোলট্রি ফার্ম, জ্যান্ত পুড়ে মৃত্যু ৬৫০ মোরগ ছানার

গণ্ডাছড়া, ২৬ ডিসেম্বর: গন্ডাছড়া মহকুমার উত্তর দুর্গাপুরে নাশকতার ঘটনায় পুড়ে ছাই হয়ে গেল দুটি পোলট্রি ফার্ম। আগুনে জ্যান্ত পুড়ে মৃত্যু হয়েছে প্রায় ৬৫০টি মোরগ ছানার। সর্বস্ব হারিয়ে পথে বসেছেন পোলট্রি ফার্মের মালিক। ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ক্ষতিগ্রস্ত পোলট্রি ফার্মের মালিক বিকাশ দাস লিখিতভাবে বিষয়টি মহকুমা শাসক, সংশ্লিষ্ট মহকুমা থানা এবং পশু হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছেন। ঘটনার বিবরণে তিনি জানান, বিগত ১৯ বছর ধরে গন্ডাছড়া মহকুমার উত্তর দুর্গাপুরে বিএসএফ ক্যাম্প সংলগ্ন নিজের বসতবাড়ির পাশে পোলট্রি ফার্ম গড়ে তুলে মোরগের ব্যবসা করে আসছিলেন তিনি।

বিকাশ দাসের দাবি, দীর্ঘ ১৯ বছরের ব্যবসায়িক জীবনে কোনও ব্যক্তির সঙ্গে তাঁর কোনও রকম মনোমালিন্য ছিল না। অথচ শুক্রবার ভোররাতে পরিকল্পিতভাবে দুষ্কৃতীরা তার পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দেয়। এতে মুহূর্তের মধ্যে দুটি পোলট্রি ফার্মের ঘর পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে জ্যান্ত পুড়ে মারা যায় ৬৫০টি মোরগ ছানা। পাশাপাশি দুটি ফার্মঘর, মোরগের খাবার, জলের সিন্টেক্স ট্যাঙ্ক এবং বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম সম্পূর্ণভাবে পুড়ে নষ্ট হয়ে যায়। এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক সাড়ে তিন লক্ষ টাকা বলে জানিয়েছেন তিনি।
ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পোলট্রি ফার্মের মালিক। প্রশাসনের কাছে তার আবেদন, দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।

———-

Releated Posts

ত্রিপুরায় জেলা কংগ্রেস সভাপতিদের নাম ঘোষণা, সাংগঠনিক পুনর্গঠনে এআইসিসির অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে রাজ্যের বিভিন্ন জেলা কংগ্রেস কমিটির (ডিসিসি) সভাপতিদের…

ByByReshmi Debnath Jun 2, 2026

যাত্রীবাহী অটোর আড়ালে গাঁজা পাচারের ছক ভেস্তে দিল পুলিশ, উদ্ধার বস্তাবন্দী বিপুল পরিমাণ শুকনো গাঁজা

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ২ জুন:  সাধারণ মানুষের যাতায়াতের অন্যতম ভরসা যাত্রীবাহী অটো। প্রতিদিন অসংখ্য মানুষ কর্মস্থল, বাজার কিংবা…

ByByReshmi Debnath Jun 2, 2026

আম চাষে স্বনির্ভর তপন জ্যোতি, জল সংরক্ষণের দাবিতে কৃষকের আবেদন

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া,২ জুন: গন্ডাছড়া মহকুমার ঠাকুরছড়া ভিলেজের গড়িয়া পাড়ার কৃষক তপন জ্যোতি চাকমা আম চাষ করে অর্থনৈতিকভাবে…

ByByReshmi Debnath Jun 2, 2026

আগরতলায় আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম গড়ে তোলার কাজ চলছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন: খেলাধুলায় সাফল্য অর্জনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি নিজের সুস্থ দেহ এবং সুস্থ…

ByByReshmi Debnath Jun 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top