News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বড়দিনে মানবিক উদ্যোগ বাগবাসা হোলি ক্রস বিদ্যালয়ের, ৩৫ কুইন্টাল চাল বিতরণ
Image

বড়দিনে মানবিক উদ্যোগ বাগবাসা হোলি ক্রস বিদ্যালয়ের, ৩৫ কুইন্টাল চাল বিতরণ

ধর্মনগর, ২৪ ডিসেম্বর: বড়দিন উপলক্ষে মানবিক উদ্যোগ গ্রহণ করল বাগবাসা হোলি ক্রস বিদ্যালয়। ধর্মনগর মহকুমার অন্তর্গত বাগবাসা বিধানসভা কেন্দ্রের অধীন এই বিদ্যালয়ের উদ্যোগে মোট ৩৫ কুইন্টাল চাল বিতরণ করা হয় দূরপাল্লার গাড়ি চালক ও আশপাশের দরিদ্র গ্রামের মানুষের মধ্যে।

আগামীকাল ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে এই কর্মসূচির আয়োজন করা হয়। ত্রিপুরা রাজ্যে বিভিন্ন পণ্য বহন করে আনা দূরপাল্লার গাড়িগুলিকে পথিমধ্যে দাঁড় করিয়ে প্রত্যেক চালকের হাতে ৫ কেজি করে চাল তুলে দেওয়া হয়।

এছাড়াও বিদ্যালয়ের পার্শ্ববর্তী নোয়াগাং, জৈইথাং, টংছড়া, বালিছড়া-সহ বিভিন্ন গ্রামের দরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে প্রায় ২০ কুইন্টাল চাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও ফাদার অজিথ ফিলিপ। তিনি সকলকে বড়দিনের শুভেচ্ছা জানান এবং এই মানবিক উদ্যোগে অংশগ্রহণকারী সকল চালক ও গ্রামবাসীদের প্রতি শুভকামনা জ্ঞাপন করেন। বিদ্যালয়ের এই উদ্যোগ এলাকাজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Releated Posts

আইনের শাসন প্রতিষ্ঠা ও নেশামুক্ত ত্রিপুরার দাবিতে আগরতলায় ডিওয়াইএফআই-টিওয়াইএফ-এর মিছিল, ডিজিপির কাছে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই: রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা, নেশামুক্ত ত্রিপুরা গঠন এবং বিভিন্ন জনস্বার্থমূলক দাবি আদায়ের দাবিতে…

ByByReshmi Debnath Jul 18, 2026

সোনামুড়ায় জামাতার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, স্ত্রী-সহ তিনজনের বিরুদ্ধে খুনের অভিযোগ, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া , ১৭ জুলাই: সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার দুর্গাপুর এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jul 18, 2026

রাজ্যের বন্যা পরিস্থিতি, কৃষকদের ক্ষতি, মূল্যবৃদ্ধি ও বেকারত্ব নিয়ে সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা , ১৭ জুলাই:রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি, কৃষকদের ক্ষয়ক্ষতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব এবং আইনশৃঙ্খলা-সহ একাধিক ইস্যুতে…

ByByReshmi Debnath Jul 18, 2026

আইজিএম হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, ছয় মাসের শিশুর মৃত্যুকে ঘিরে ক্ষোভ, তদন্তের দাবি পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ১৭ জুলাই: আগরতলার ইন্দিরা গান্ধী মেমোরিয়াল (আইজিএম) হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে ছয় মাসের…

ByByReshmi Debnath Jul 18, 2026
Scroll to Top