News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় দু’টি অতিরিক্ত ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর
Image

২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় দু’টি অতিরিক্ত ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ ডিসেম্বর: রাজ্য সরকার ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে। ২০২৬ সালে সরকারি কর্মীদের জন্য দু’টি অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে, যাকে মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহার সৌজন্যমূলক ও দৃশ্যমান সহানুভূতিশীল সিদ্ধান্তের বলেই মনে করছেন সকলে। মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের কল্যাণ ও পারিবারিক–সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার স্বার্থে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, লক্ষ্মী পূজা পড়েছে রবিবার, ২৫ অক্টোবর ২০২৬। যেহেতু রবিবার সাপ্তাহিক ছুটি, তাই উৎসবটি সুষ্ঠুভাবে উদযাপনের স্বার্থে সোমবার, ২৬ অক্টোবর ২০২৬-কে ক্ষতিপূরণমূলক ছুটি হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার।

একইভাবে, দীপাবলির অনুষ্ঠান এবারে , ৮ নভেম্বর ২০২৬, যা রবিবার। সরকারি কর্মীদের সুবিধার্থে এবং উৎসব উদযাপনে কোনো বিঘ্ন না ঘটাতে, সোমবার, ৯ নভেম্বর ২০২৬-কে সরকার অতিরিক্ত ছুটি হিসেবে ঘোষণা করেছে।

এই দু’টি অতিরিক্ত ছুটি মুখ্যমন্ত্রীর সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা, কর্মীদের পারিবারিক জীবন ও কাজের ভারসাম্য রক্ষায় তাঁর অঙ্গীকারকে আরও একবার স্পষ্ট করে তুলেছে।

Releated Posts

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

ভিলেজ কমিটির ৯০-৯৫ শতাংশ আসন জয়ের আশা এনডিএ-র: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি-র সমন্বয়ে গঠিত এনডিএ জোট ৯০…

ByByReshmi Debnath Sep 8, 2026

‘সেবা সংকল্প’-এর মাধ্যমে দেশজুড়ে জনসংযোগ ও সাংগঠনিক কর্মসূচি, জানালেন বিপ্লব কুমার দেব

আগরতলা, ৭ সেপ্টেম্বর: ‘সেবা সংকল্প’-এর মাধ্যমে প্রায় এক মাসব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানালেন সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top