News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দেওছড়ায় সিপিআইএম অঞ্চল সম্পাদকের সবজি ক্ষেত নষ্ট, বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ
Image

দেওছড়ায় সিপিআইএম অঞ্চল সম্পাদকের সবজি ক্ষেত নষ্ট, বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ২০ নভেম্বর : পানিসাগর মহকুমার দেওছড়া এলাকায় সিপিআইএম-এর অঞ্চল সম্পাদকের ব্যক্তিগত সবজি ক্ষেত নষ্ট করার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। তাঁর অভিযোগ, বুধবার গভীর রাতে একদল দুর্বৃত্ত তাঁর কৃষিজমিতে প্রবেশ করে তছনছ চালায়। তাঁর দাবি, রাজনৈতিক হিংসার জেরে সবজি ক্ষেত ধবংস করা হয়েছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম-এর অঞ্চল সম্পাদকের বলেন, আজ সকালে সবজিক্ষেতে গিয়ে দেখতে পান ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ভাঙা লাউ গাছ। অনেক জায়গায় গাছ মাটিসহ উপড়ে ফেলা হয়েছে।

তিনি জানান, ফসল ফলাতে তিনমাস ধরে পরিশ্রম করেছি। প্রায় ২০ হাজার টাকার সবজি নষ্ট হয়ে গেল। এটি সম্পূর্ণ পরিকল্পিত নাশকতা। তাঁর দাবি, রাজনৈতিক প্রতিশোধমূলক উদ্দেশ্য থেকেই এই হামলা চালানো হয়েছে।

Releated Posts

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

ভিলেজ কমিটির ৯০-৯৫ শতাংশ আসন জয়ের আশা এনডিএ-র: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি-র সমন্বয়ে গঠিত এনডিএ জোট ৯০…

ByByReshmi Debnath Sep 8, 2026

‘সেবা সংকল্প’-এর মাধ্যমে দেশজুড়ে জনসংযোগ ও সাংগঠনিক কর্মসূচি, জানালেন বিপ্লব কুমার দেব

আগরতলা, ৭ সেপ্টেম্বর: ‘সেবা সংকল্প’-এর মাধ্যমে প্রায় এক মাসব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানালেন সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top