News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎ দপ্তরের ভুতুড়ে কান্ডে আতঙ্ক ছড়াল খোয়াইয়ের উত্তর চেবরীতে!
Image

বিদ্যুৎ দপ্তরের ভুতুড়ে কান্ডে আতঙ্ক ছড়াল খোয়াইয়ের উত্তর চেবরীতে!

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৩১ অক্টোবর:
বিদ্যুৎ দপ্তরের এক অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তে আতঙ্কে দিন কাটাচ্ছেন খোয়াইয়ের উত্তর চেবরী শচীন্দ্রনগর এলাকার বাসিন্দারা। অভিযোগ, নতুন ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন চালু করার আগে প্রয়োজনীয় নিরাপত্তা যাচাই না করেই দপ্তর ঘোষণা করেছে লাইনটি চালু করার।
জানা গেছে, খোয়াই থেকে আমপুরা পর্যন্ত নতুন এসটি লাইন টানা হয়েছে। এদিন এলাকায় মাইকিং করে জানানো হয় যে এই উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ লাইন চালু করা হবে। আরও আশ্চর্যের বিষয়, মাইকিংয়ে বলা হয়েছে—“লাইন চালুর পর যদি কেউ বৈদ্যুতিক শর্টে প্রাণ হারান, তবে তার দায় দপ্তর নেবে না।”

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে লাইন চালুর আগে তারের সংস্পর্শে থাকা গাছপালা ও বাঁশ কেটে ফেলা হবে। কিন্তু বাস্তবে এখনও সেই কাজ করা হয়নি। বর্তমানে ৩৩ হাজার ভোল্টেজের তার অনেক জায়গায় গাছ ও বাঁশের গায়ে ঝুলছে।

এ অবস্থায় লাইন চালু করা হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। তাঁদের প্রশ্ন—“যদি কোনও দুর্ঘটনা ঘটে, তার দায় কে নেবে?” বাসিন্দাদের দাবি, লাইন চালুর আগে সম্পূর্ণ এলাকা পরিদর্শন করে ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে তারপরই বিদ্যুৎ সরবরাহ শুরু করা হোক। অন্যথায় যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা।

Releated Posts

বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভে সামিলবিদ্যুৎ গ্রাহক ও বিদ্যুৎ কর্মচারী কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করে বিদ্যুৎ…

ByByReshmi Debnath Jun 10, 2026

রাধাকিশোর নগরে লিকুইড নাইট্রোজেন উৎপাদন কেন্দ্র ও নতুন অফিস ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যে প্রাণিসম্পদ উন্নয়ন এবং কৃত্রিম প্রজনন পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিশেষভাবে সক্ষম কিশোরীকে একাধিকবার ধর্ষণ, কোনাবন সীমান্ত এলাকা থেকে গ্রেফতার পঞ্চাশোর্ধ অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: ত্রিপুরার সিপাহীজলা জেলার মধুপুর থানার অন্তর্গত কোনাবন হরিহরদোলা সীমান্ত এলাকায় এক বিশেষভাবে সক্ষম…

ByByReshmi Debnath Jun 10, 2026

পরিবারের অনুপস্থিতির সুযোগে দুঃসাহসিক চুরি, নগদ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার উধাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: আমতলী থানাধীন কার্তিক চৌমুহনী এলাকার ভাতৃ সংঘ ক্লাব সংলগ্ন একটি ভাড়াটিয়া বাড়িতে দুঃসাহসিক চুরির…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top