News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরের পদ্মপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে গোডাউন ও গাড়ি ভস্মীভূত
Image

ধর্মনগরের পদ্মপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে গোডাউন ও গাড়ি ভস্মীভূত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩১ অক্টোবর:
ধর্মনগর শহরের পদ্মপুর এলাকায় বৃহস্পতিবার রাতে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় একটি বিস্কুটের গোডাউন ও একটি স্করপিও গাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। জানা গেছে, মধুবাড়ি লিংক রোড এলাকায় শ্রীধাম দাসের বাড়িতে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়।
ঘরের মধ্যে থাকা রূপম পাল-এর বিস্কুটের গোডাউন এবং পার্ক করা স্করপিও গাড়িটি মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে যায়। প্রাথমিক অনুমান অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর দুইটি ইঞ্জিন। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ধর্মনগরের এসডিপিও জয়ন্ত কর্মকার এবং থানার ওসি মীনা দেববর্মা। আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার উৎস ও সম্ভাব্য কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

Releated Posts

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সাব্রুমে ভাড়া বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

শ্রীনগরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবি

সাব্রুম, ৯ সেপ্টেম্বর: পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

কল্যাণপুরে শেষ দিনে জমজমাট মনোনয়ন দাখিল, এনডিএ জোটের জয়ের দাবি বিধায়কের

কল্যাণপুর, ৮ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জমজমাট হয়ে উঠল কল্যাণপুরের রাজনৈতিক পরিবেশ।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top