News Flash

  • Home
  • দিনের খবর
  • বিহার বিধানসভা নির্বাচন প্রস্তুতি নিয়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করল নির্বাচন কমিশন
Image

বিহার বিধানসভা নির্বাচন প্রস্তুতি নিয়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করল নির্বাচন কমিশন

নয়াদিল্লি, ৪ অক্টোবর : নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে আজ বিহার বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজেপি, জেডিইউ, কংগ্রেস, আরজেডি, বামসহ অন্যান্য দলগুলির প্রতিনিধি বৈঠকে উপস্থিত থেকে স্বাধীন, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের বিষয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

শাসকদল বিজেপি দাবি জানিয়েছে যে, আসন্ন বিধানসভা নির্বাচন কম পর্যায়ে সম্পন্ন করা হোক। বিজেপি রাজ্য সভাপতি ড. দিলীপ জয়সওয়াল নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়ে বলেন, সর্বাধিক দুই দফায় নির্বাচন শেষ করতে হবে। তিনি আরও জানান, আগামী মাসের ৩ বা ৪ তারিখের পর ভোটগ্রহণ অনুষ্ঠিত হোক।

অন্যদিকে বিরোধী আরজেডি বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে নিজেদের মত জানায়। তারা-ও দুই দফায় নির্বাচন সম্পন্ন করার দাবি তোলে। দলের নেতা অভয় কুশওহা জোর দিয়ে বলেন, আদর্শ আচরণবিধির কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।

রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনার পর নির্বাচন কমিশনের দল প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করছে। বৈঠকে প্রশাসন ও আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে।

এই বৈঠকে সব ডিভিশনাল কমিশনার, পুলিশ আইজি, ডিআইজি, জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক, এসএসপি এবং এসপিরা উপস্থিত রয়েছেন।

Releated Posts

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top