News Flash

Image

লেইক চৌমুহনী বাজার পরিদর্শনে মেয়র

আগরতলা, ১৬ জুলাই: আজ আগরতলার লেইক চৌমুহনী বাজার পরিদর্শন করেছেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। বাজারের অস্থায়ী দোকান নির্মাণ করে যারা ব্যবসা করছিলেন পুর নিগমের তরফে তাদের দোকান ভেঙে দেওয়ার পর পুনরায় তারা অস্থায়ীভাবে দোকান নির্মাণ করে ব্যবসা করছেন। তাদেরকে অবিলম্বে সেই দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন মেয়র দীপক মজুমদার।

এদিন পরিদর্শন শেষে মেয়র বলেন, নিয়ম না মেনে একাংশ লোক যত্রতত্র সরকারি জায়গার উপরে ঘর তুলে রাজধানীর লেকচৌমুহনী বাজারে ব্যবসা করছেন। এনিয়ে লোকজনের তরফে বহুদিন ধরে অভিযোগ রয়েছে। এতে সমস্যায় পড়ছেন ক্রেতা ও বিক্রেতা। তিনি জানান, এর আগেও এই বাজার পরিদর্শন করে ক্ষুদ্র ব্যাবসায়ীদের অবৈধ দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তা মানছেন না একাংশ ব্যবসায়ী। যারা এই নির্দেশ মানছেন না তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মেয়র।

তিনি আরো বলেন, পুর নিগমের তরফে সেখানে একটি অস্থায়ী বাজার শেড নির্মাণ করে দেওয়া হবে। যেখানে প্রায় ১২৫ -১৩০ জন ব্যবসায়ী তাদের ব্যবসা চালাতে পারবেন। যারা এতদিন ধরে এই বাজারে ব্যবসা করে আসছেন পর্যায়ক্রমে প্রত্যেককেই অস্থায়ীভাবে ব্যবসা করার ব্যবস্থা করে দেবে পুরনিগম। যতদিন না পর্যন্ত স্থায়ী বাজার শেড নির্মাণ হচ্ছে ততদিন পর্যন্ত অস্থায়ী বাজার শেডেই ব্যবসা করবেন ব্যবসায়ীরা। বাজারের প্রত্যেক ব্যবসায়ীকে সহায়তার আহ্বান করেন মেয়র দীপক মজুমদার।

Releated Posts

বিশ্বমঞ্চে ত্রিপুরার কুইন আনারস: ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে তিন দিনের ‘আনারস মহোৎসব’ আয়োজন রাজ্য সরকারের: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৩ মে: বিশ্বব্যাপী কুইন আনারসের প্রসার ঘটাতে আগামী ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে আনারস মহোৎসব আয়োজনের সিদ্ধান্ত…

ByByReshmi Debnath May 13, 2026

ত্রিপুরার ৭.৭৫ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারিতে সঞ্জিত চক্রবর্তী গ্রেফতার, সিবিআইয়ের বড় সাফল্য

নয়াদিল্লি, ১৩ মে : ত্রিপুরার বহুচর্চিত চিটফান্ড কেলেঙ্কারির মামলায় বড় সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। প্রায় ৭.৭৫…

ByByTaniya Chakraborty May 13, 2026

নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ড ভারতের শিক্ষাব্যবস্থার ইতিহাসে কালো অধ্যায় : যুব কংগ্রেস

আগরতলা, ১৩ মে : নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ড ভারতের শিক্ষাব্যবস্থার ইতিহাসে কালো অধ্যায়। নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায়…

ByByTaniya Chakraborty May 13, 2026

ত্রিপুরায় এলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক

আগরতলা, ১৩ মে: রাজ্যে এলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। মঙ্গলবার মহারাজা বীর…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top