News Flash

Image

সব অংশের মানুষের কল্যাণে বাজেট প্রস্তুত করা হয়েছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ:
সব অংশের মানুষের কল্যাণে এবারের বাজেট প্রস্তুত করা হয়েছে। মহিলা, ছাত্রছাত্রী, যুব অংশ, স্বাস্থ্য, শিক্ষা প্রভৃতি সব ক্ষেত্রের উন্নয়নের জন্যই এই বাজেট প্রস্তুত করা হয়েছে। আজ বিধানসভা অধিবেশনে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য বাজেটের উপর বিরোধীদের আনা ছাটাই প্রস্তাবের বিরোধিতা করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় একথা বলেন।

বিরোধী সদস্যদের আনা ৭৩টি ছাটাই প্রস্তাবের বিরোধিতা করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বাজেট আলোচনায় অংশ নেওয়ার জন্য মন্ত্রিসভার সদস্য এবং বিধায়কদের ধন্যবাদ জানান। প্রসঙ্গক্রমে তিনি বলনে, বর্তমান সরকার দেনার দায়ে জর্জরিত বলে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তিনি বলেন, এই বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়া প্রয়োজন। তথ্য দিয়ে তিনি জানান, ২০১৭-১৮ অর্থ বছর পর্যন্ত রাজ্যের মোট দেনার পরিমাণ ছিল ১২,৯০৩ কোটি টাকা। ২০১৮-১৯ অর্থ বছরে রাজ্যের ঋণের পরিমাণ বেড়ে দাড়ায় ১৪,৭৭৯ কোটি টাকা। এভাবে ২০২৩-২৪ অর্থ বছরে রাজ্য সরকারের মোট ঋণের পরিমাণ দাড়ায় ২১ হাজার ৮৭৮ কোটি ২৬ লক্ষ টাকা। অর্থমন্ত্রী জানান, ২০১৮-১৯ অর্থ বছরে বকেয়া ঋণ পরিশোধ করা হয়েছে ৪৯৮ কোটি টাকা, ২০১৯-২০ অর্থ বছরে ৮৮৯ কোটি, ২০২০-২১ অর্থ বছরে ৭৪১ কোটি, ২০২১-২২ অর্থ বছরে ৬৫৬ কোটি, ২০২২-২৩ অর্থ বছরে ৯৯২ কোটি, ২০২৩-২৪ অর্থ বছরে ৯০৪ কোটি টাকা। তিনি জানান, ২০১৮-১৯ থেকে ২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত ৪৬৮-০ কোটি টাকা ঋণ পরিশোধ করা হয়েছে।

অর্থমন্ত্রী জানান, ২০১৭-১৮ অর্থ বছরে সুদ প্রদান করা হয়েছে ৮৮৬ কোটি ৮৯ লক্ষ টাকা। ২০১৮-১৯ অর্থ বছরে ১০১৮.৯৫ কোটি, ২০১৯-২০ অর্থ বছরে ১১২৪.৯৮ কোটি, ২০২০-২১ অর্থ বছরে ১২৮৪.৮১ কোটি, ২০২১-২২ অর্থ বছরে ১৩৯৮. ১৬ কোটি, ২০২২-২৩ অর্থ বছরে ১৩৭৩.৫২ কোটি এবং ২০২৩-২৪ অর্থ বছরে ১৩৩৩.৪২ কোটি টাকা। সব মিলিয়ে ২০১৭-১৮ থেকে ২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত ৮৪২০.৭৩ কোটি টাকা সুদ বাবদ প্রদান করা হয়েছে। এই অর্থ বছর গুলিতে ঋণ পরিশোধ এবং সুদ দেওয়া হয়েছে ১৩ ১০০.৭৩ কোটি টাকা। অর্থমন্ত্রী জানান, রাজ্য সরকার গত দুটি অর্থ বছরে (২০২২-২৩ এবং ২০২৩-২৪) কোন ধরণের ওপেন মার্কেট বরোইং করেনি। রাজ্যের আর্থিক শৃঙ্খলার জন্য সম্প্রতি ষোড়শ অর্থ কমিশনও রাজ্য সরকারকে বাহবা জানিয়েছে।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top