News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিধানসভা অধিবেশনে এম জি.এন-রেগা প্রকল্পের তথ্য প্রদান করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা
Image

বিধানসভা অধিবেশনে এম জি.এন-রেগা প্রকল্পের তথ্য প্রদান করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ২৫ মার্চ: বিধানসভা অধিবেশনের তৃতীয় দিনে বিরোধীদের তারকা চিহ্ন বিহীন প্রশ্নের উত্তরে গ্রামীণ উন্নয়ন বিভাগের দায়িত্বে থাকা মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, বর্তমানে রাজ্যে এম জি.এন-রেগা প্রকল্পে মোট ৬ লক্ষ ৯১ হাজার ১১২ জন জবকার্ডধারী রয়েছেন।

মুখ্যমন্ত্রী জানান, জেলা ভিত্তিক হিসাব অনুযায়ী, ধলাই জেলায় ৯৭,১৯৭, গোমতী জেলায় ১,০১,২০৮, খোয়াই জেলায় ৭৪,৯৬৯, উত্তর ত্রিপুরায় ৮১,৫৩৯, সিপাহীজলায় ৮৫,৬৩৮, দক্ষিণ ত্রিপুরায় ৯৭,৮২৬, ঊনকোটি জেলায় ৫৮,৪২০ এবং পশ্চিম ত্রিপুরায় ৯৪,৫৬০ জনের জবকার্ড রয়েছে।

তিনি আরো জানান, এম জি.এন-রেগা প্রকল্পে কেন্দ্রীয় সরকার কোন রাজ্যকেই গড় শ্রমদিবসের হিসাবে বাজেট বরাদ্দ করেনা। ২০২৩-২৪ ইং অর্থবছরে রাজ্যকে মোট ৩ কোটি ৭৫ লক্ষ শ্রম দিবসের বাজেট বরাদ্দ করা হয়েছিল। তবে, ২০২৪-২৫ ইং অর্থবছরে ৩ কোটি শ্রম দিবসের বাজেট বরাদ্দ রয়েছে, কিন্তু রাজ্য ইতিমধ্যে ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত ৩ কোটি ৪০ লক্ষ শ্রম দিবস সৃষ্টি করেছে। এই বছরে লেবার বাজেট বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করা হয়েছে।

রাজ্য সরকার জানায়, ২০২৩-২৪ ইং অর্থবছরে কার্ড পিছু গড়ে ৬১ শ্রম দিবসের কাজ হয়েছে এবং ২০২৪-২৫ ইং অর্থবছরে ওই সময়ে ৫৮ শ্রম দিবসের কাজ হয়েছে। কাজ শেষে শ্রমিকদের মজুরী সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। বর্তমানে ৭৫৬.৭৩ কোটি টাকা প্রায় ৮ লক্ষ শ্রমিকের মজুরী বাবদ প্রদান করা হয়েছে। তবে, প্রায় ৬৭ হাজার শ্রমিকের ৮৭.২৬ কোটি টাকার ফান্ড ট্রান্সফার অর্ডার এখনো কেন্দ্রীয় সরকার ক্লিয়ার করেনি। আশা করা যাচ্ছে, এপ্রিল ২০২৫-এ সমস্ত বকেয়া মজুরী প্রদান করবে ভারত সরকার।

এম জি.এন-রেগা প্রকল্পটি একটি চাহিদাভিত্তিক প্রকল্প যেখানে শ্রমিকরা ১৫ দিনের মধ্যে কাজ পেতে পারেন। এ বছর রাজ্যে ৫৮,৫০২টি পরিবার ১০০ দিন বা তার অধিক কাজ করেছে এই প্রকল্পের আওতায়।

এছাড়া, যাদের জবকার্ড নেই তাদের জন্য ধারাবাহিকভাবে নতুন জবকার্ড ইস্যু করা হচ্ছে, যাতে কোনো শ্রমিকই কর্মহীন না থাকে।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026

জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতির পৃথক পরিসংখ্যান নয়, তবে মাতৃভাষায় উত্তরদাতার তথ্য হবে নথিভুক্ত

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ২০২৭ সালের জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতি এবং ত্রিপুরা ভাষার পৃথক গণনা ও পরিসংখ্যান প্রকাশের দাবি নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

সেবা সংকল্প অভিযানে মেগা রক্তদান শিবির, প্রজ্ঞা ভবনে রক্তদান করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে মেগা…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top