News Flash

Image

গুয়াহাটিতে নতুন সড়ক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৭ মার্চ (হি.স.) : মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা আজ শুক্রবার জাতীয় সড়ক -২৭ দিয়ে রাজধানীর বর্ষাপাড়া স্টেডিয়াম পর্যন্ত সাইকেল ফ্যাক্টরি সংযোগকারী একটি নতুন রুটের উদ্বোধন করবেন। এই রুটের কাজ শেষ হলে বর্ষাপাড়া স্টেডিয়ামে প্রবেশ অনেক সহজ হয়ে যাবে। এই পথের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করা হচ্ছে।

এই রাস্তার উদ্বোধন সম্পর্কে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, “আপনি কি গুয়াহাটিতে অনুষ্ঠিত আইপিএলে আপনার প্রিয় দলের ম্যাচ দেখার জন্য প্রস্তুত হচ্ছেন? এই আনন্দদায়ক অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে তুলতে আপনার যাত্রা আরও সহজ করতে আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ”

জানা গিয়েছে, আজ বিকেলে ২৭ নম্বর জাতীয় সড়ক থেকে বর্ষাপাড়া স্টেডিয়াম হয়ে সাইকেল কারখানার সংযোগকারী নতুন রাস্তার উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী। এই রাস্তাটি স্টেডিয়ামে যান চলাচলের সুবিধা দেবে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গুয়াহাটিতে এবারের আইপিএলে প্রিয় দলকে গলা ফাটাতে মানুষ তৈরি হচ্ছেন। এক্ষেত্রে যাতায়াতের রুট উন্নত করা হয়েছে।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top