News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাম কর্মীর বাড়িতে বোমা হামলা, ছুটে গিয়েছেন দলীয় নেতৃত্বরা
Image

বাম কর্মীর বাড়িতে বোমা হামলা, ছুটে গিয়েছেন দলীয় নেতৃত্বরা

আগরতলা, ৬ জানুয়ারি: রাতের আঁধারে
সিপিআইএম নরসিংগর লোকাল কমিটির সদস্যের বাড়িতে শক্তিশালী বোমা নিক্ষেপ করে বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা। এমনটাই অভিযোগ তুলেছেন বামকর্মী তপন শীল। বোমা বিস্ফোরণে বাড়ির দেওয়ালে বড় গর্ত হয়ে যায় এবং কয়েকটি ফাটল ধরে। এদিকে ঘটনার পেয়ে বাম কর্মী তপন শীলের বাড়িতে ছুটে গিয়েছেন দলীয় নেতৃত্বরা।

প্রসঙ্গত, গত শনিবার রাতে আনুমানিক সাড়ে বারোটা নাগাদ সিপিআইএম নরসিংগর লোকাল কমিটির সদস্য তপন শীলের বাড়িতে কতিপয় বিজেপি আশ্রিত দুর্বৃত্ত শক্তিশালী বোমা নিক্ষেপ করে এমনটাই অভিযোগ উঠেছে। বোমা বিস্ফোরণে বাড়ির দেওয়ালে বড় গর্ত হয়ে যায় এবং কয়েকটি ফাটল ধরে।
গোটা এলাকা কম্পিত হয়ে ওঠে। বোমা বিস্ফোরণের আওয়াজে তপন শীল এর কন্যা অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়েছে। এখন পর্যন্ত কোন গ্রেপ্তার নেই।

আজ সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাস, রাজ্য কমিটির সদস্য প্রণব দেববর্মা, মহকুমা কমিটির সম্পাদক সুদীপ দেবনাথ, বড়জলা কেন্দ্রের বিধায়ক
সুদীপ সরকার, বামুটিয়া কেন্দ্রের বিধায়ক নয়ন সরকার সহ পার্টির অন্যান্য নেতৃবৃন্দ তপন শীলের বাড়িতে গিয়ে ঘটনা সরেজমিনে প্রত্যক্ষ করেন।

এদিন দলীয় নেতৃবৃন্দরা ওই আক্রমণের তীব্র নিন্দা করেন এবং প্রতিবাদ জানিয়েছেন। রাজ্যের আইন-শৃঙ্খলা হীনতার উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর প্রতি রাজ্যে আইনের শাসন কায়েম করার দাবি জানান তাঁরা। পাশাপাশি শান্তিকামী জনগণকে এই আক্রমণের প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।

Releated Posts

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সাব্রুমে ভাড়া বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

শ্রীনগরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবি

সাব্রুম, ৯ সেপ্টেম্বর: পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

কল্যাণপুরে শেষ দিনে জমজমাট মনোনয়ন দাখিল, এনডিএ জোটের জয়ের দাবি বিধায়কের

কল্যাণপুর, ৮ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জমজমাট হয়ে উঠল কল্যাণপুরের রাজনৈতিক পরিবেশ।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top