News Flash

  • Home
  • বিনোদন
  • মৃতার পরিবার যেভাবে চাইবে আমি সাহায্য করব, জানালেন আল্লু অর্জুন
Image

মৃতার পরিবার যেভাবে চাইবে আমি সাহায্য করব, জানালেন আল্লু অর্জুন

হায়দরাবাদ, ১৪ ডিসেম্বর (হি.স.): সিনেমার মতোই পরতে পরতে চমক। বাড়ি থেকে গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ ও পরে হাইকোর্টে অন্তর্বর্তী জামিন। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় শুক্রবার পুলিশের হাতে গ্রেফতার হন আল্লু অর্জুন। তারপরে শুক্রবার দিনভর নানা ঘটনার সম্মুখীন হচ্ছিলেন ‘পুষ্পা ২: দ্য রুল’ খ্যাত অভিনেতা আল্লু। শুক্রবার তেলেঙ্গানা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী জামিন পেলেও জেলমুক্তি হয়নি আল্লুর।

কারণ হাইকোর্টের নির্দেশ হাতে পাননি চঞ্চলগুড়া জেল কর্তৃপক্ষ। তাই জেলেই রাত কাটাতে হয়েছে অভিনেতাকে। শনিবার সকালে জেল থেকে বেরিয়ে সোজা জুবিলি হিলসের বাড়িতে যান আল্লু। সেখান থেকে বাড়ি গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। পরে ফের বাসভবনেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আল্লু অর্জুন বলেন, ‘মৃতার পরিবারের প্রতি সমবেদনা রয়েছে। আমরা খুবই দুঃখিত। তাঁরা যেভাবে চাইবে আমি সেই ভাবেই সাহায্য করব। আমি সেদিন প্রেক্ষাগৃহের ভিতরে পরিবারের সদস্যদের নিয়ে সিনেমা দেখছিলাম। দুর্ঘটনাটি ঘটে হলের বাইরে। আমার সঙ্গে কোনওভাবেই এই দুর্ঘটনার সম্পর্ক নেই। ওই প্রেক্ষাগৃহে বিগত ২০ বছর ধরে আমি যাই। কোনওদিন এই ধরনের দুর্ঘটনা ঘটেনি। এর থেকে বেশি কিছু আমি বলব না, কারণ মামলাটি এখনও বিচরাধীন।’

Releated Posts

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026

আন্তর্জাতিক বাঘ দিবসে আবাসস্থল রক্ষার বার্তা রণদীপ হুদার, বললেন— ‘বাঘকে বাঁচাতে হলে বন বাঁচান’

মুম্বই, ২৯ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে অভিনেতা ও বন্যপ্রাণীপ্রেমী রণদীপ হুদা বাঘের আবাসস্থল ও বন্যপ্রাণী করিডর…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top