News Flash

  • Home
  • দিনের খবর
  • শম্ভু সীমানায় বিক্ষোভ কৃষকদের, আম্বালায় স্তব্ধ ইন্টারনেট পরিষেবা
Image

শম্ভু সীমানায় বিক্ষোভ কৃষকদের, আম্বালায় স্তব্ধ ইন্টারনেট পরিষেবা

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): কৃষকদের দিল্লি চলো আন্দোলনকে ঘিরে ফের অশান্ত হয়ে উঠল হরিয়ানা-পঞ্জাবের শম্ভু সীমানা। শনিবার দুপুর বারোটার আগে থেকেই শম্ভু সীমানায় জড়ো হতে থাকেন কৃষকরা, আগে থেকে পুলিশও মোতায়েন করা হয়। কৃষকদের এই আন্দোলনের প্রেক্ষিতে হরিয়ানার আম্বালায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

এদিন দুপুরে শম্ভু সীমানা থেকে কৃষকরা দিল্লির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে রুখে দাঁড়ায় পুলিশ। শম্ভু সীমান্তে কৃষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান ব্যবহার করে। অগত্যা আন্দোলন এদিনের মতো থমকে যায়। কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের বলেছেন, “উভয় ফোরামই ‘জাঠা’ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা শুনছি যে ১৭-১৮ জন আহত হয়েছেন। আমরা পরবর্তী পদক্ষেপের বিষয়ে জানাব।”

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top