News Flash

  • Home
  • দিনের খবর
  • বাঁশওয়ারায় সিমেন্ট কারখানায় বিস্ফোরণ, দগ্ধ দুই শ্রমিক
Image

বাঁশওয়ারায় সিমেন্ট কারখানায় বিস্ফোরণ, দগ্ধ দুই শ্রমিক

উদয়পুর, ১৪ ডিসেম্বর (হি.স.) : রাজস্থানের বাঁশওয়ারা জেলার বাজওয়ানা গ্রামে অবস্থিত ইন্ডিয়া সিমেন্ট লিমিটেডের কারখানায় বিস্ফোরণ। শনিবার সকাল ১০.৩০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।

কয়লা পোড়ানোর ট্যাঙ্কে কার্বন গ্যাসের লিকেজ থেকে এই দুর্ঘটনা বলে জানা গেছে। বিস্ফোরণের শব্দ দুই কিলোমিটার দূর পর্যন্ত শোনা গেছে এবং পাঁচ কিলোমিটার দূর থেকে ধোঁয়া দেখা গেছে। দুর্ঘটনায় দগ্ধ শ্রমিকরা হলেন ঈশ্বরলাল (কুটুম্বি গ্রাম) ও দিলীপ (নৌখালা গ্রাম)। দুজনকেই বাঁশওয়াড়া শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রমিকরা বলছেন, কয়লা ডিপোতে কার্বন গ্যাসের মাত্রা ক্রমাগত বাড়ছে। এ বিপদের কথা একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

Releated Posts

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026

তেলঙ্গানায় সরকারি আধিকারিকের বাড়িতে এসিবি হানা, উদ্ধার প্রায় ১ কোটি টাকা নগদ

হায়দরাবাদ, ১৬ জুন (আইএএনএস): আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি (ডিএ) অর্জনের অভিযোগে তেলঙ্গানার ভূমি ও জরিপ দফতরের এক আধিকারিকের…

ByByNews Desk Jun 16, 2026

আরএসএস নিয়ে মন্তব্যে প্রিয়াঙ্ক খাড়গেকে কড়া আক্রমণ কর্নাটক বিজেপি সভাপতির, ‘নেহরু পরিবারের উত্তরাধিকারীদের খুশি করার চেষ্টা’

বেঙ্গালুরু, ১৬ জুন (আইএএনএস): আরএসএস-কে নিয়ে কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খার্গে-র সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কর্নাটক বিজেপি সভাপতি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top