News Flash

  • Home
  • দিনের খবর
  • এজলাসে গলায় ব্লেড চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা এক বিচারাধীন বন্দির
Image

এজলাসে গলায় ব্লেড চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা এক বিচারাধীন বন্দির

হাওড়া, ১১ ডিসেম্বর (হি.স.): শুনানি চলাকালীন ভরা এজলাসে নিজের গলায় ব্লেড চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা এক বিচারাধীন বন্দির। বুধবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়া দায়রা আদালতে।

সূত্রের খবর, এ দিন দুপুরে এজলাসে সাক্ষীদের বরাদ্দ করা জায়গার (উইটনেস বক্স) কাছে দাঁড়িয়ে আত্মহত্যার চেষ্টা করেন অভিযুক্ত। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই বন্দি ধারালো ব্লেড নিয়ে কীভাবে আদালতের ভিতরে প্রবেশ করল তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশের বিরুদ্ধে গাফলতির অভিযোগ উঠছে।

বিচারাধীন বন্দির নাম মুঙ্গেশ বাদলিয়া যাদব। মে মাসে হাওড়া স্টেশনের মালগুদাম চত্বরের উত্তর ২৪ পরগনার গাইঘাটার বাসিন্দা রিভু বিশ্বাসকে খুনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। গোলাবাড়ি থানার পুলিশ তদন্তে নেমে তাঁকে গ্রেফতার করে। হাওড়া জেলা সংশোধনাগারে বিচারাধীন বন্দি ছিলেন মুঙ্গেশ। সেই মামলার শুনানিতেই বুধবার অভিযুক্তকে হাওড়া দায়রা আদালতের সেকেন্ড এডিজে-র এজলাসে হাজির করানো হয়।

Releated Posts

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026

তেলঙ্গানায় সরকারি আধিকারিকের বাড়িতে এসিবি হানা, উদ্ধার প্রায় ১ কোটি টাকা নগদ

হায়দরাবাদ, ১৬ জুন (আইএএনএস): আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি (ডিএ) অর্জনের অভিযোগে তেলঙ্গানার ভূমি ও জরিপ দফতরের এক আধিকারিকের…

ByByNews Desk Jun 16, 2026

আরএসএস নিয়ে মন্তব্যে প্রিয়াঙ্ক খাড়গেকে কড়া আক্রমণ কর্নাটক বিজেপি সভাপতির, ‘নেহরু পরিবারের উত্তরাধিকারীদের খুশি করার চেষ্টা’

বেঙ্গালুরু, ১৬ জুন (আইএএনএস): আরএসএস-কে নিয়ে কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খার্গে-র সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কর্নাটক বিজেপি সভাপতি…

ByByNews Desk Jun 16, 2026

সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬-এর সূচনা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

ভুবনেশ্বর, ১৫ জুন: ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সোমবার ভুবনেশ্বরে ঐতিহাসিক ‘সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬’-এর উদ্বোধন করেন। তিনি সবুজ…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top