News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজ্যপাল শিবপ্রকাশ শুক্লার কনভয়ে থাকা গাড়ির মধ্যে সংঘর্ষ, আহত দুই
Image

রাজ্যপাল শিবপ্রকাশ শুক্লার কনভয়ে থাকা গাড়ির মধ্যে সংঘর্ষ, আহত দুই

লখনউ, ১০ ডিসেম্বর (হি. স.) : হিমাচল প্রদেশের রাজ্যপাল শিব প্রকাশ শুক্লা মঙ্গলবার সকালে লখনউ বিমানবন্দরে পৌঁছন। তিনি সেখান থেকে রাজভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, সেই সময় শহীদ পথের কাছে তাঁর কনভয়ে থাকা গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। দুই থেকে তিনটি গাড়ির ধাক্কায় গাড়িতে থাকা দুই কর্মী আহত হন। যাদের সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হয়েছে।

শহীদ পথ হয়ে রাজভবনের দিকে যাওয়ার সময় আচমকা আগের গাড়িটি ব্রেক কষায় দ্বিতীয় ও তৃতীয় গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের সরোজিনী নগরের কমিউনিটি হেলথ সেন্টারে পাঠানো হয়েছে, যেখানে বিভোর নামে এক কর্মী সামান্য আঘাত পেয়েছেন। আরও একজন সামান্য আহত হয়েছেন। ঘটনার পর রাজ্যপাল শিবপ্রকাশ শুক্লা দুর্ঘটনাস্থল ছেড়ে রাজভবনে পৌঁছন। এর পরে রাজ্যপাল আহত কর্মীদের স্বাস্থ্যের খোঁজখবর নেন।

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top