News Flash

  • Home
  • দিনের খবর
  • বিরোধীরা সংসদে কাজ করতে দিচ্ছেন না : সম্বিত পাত্র
Image

বিরোধীরা সংসদে কাজ করতে দিচ্ছেন না : সম্বিত পাত্র

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): সংসদে হইহট্টগোলের জন্য বিরোধীদের তীব্র সমালোচনা করলেন বিজেপি সাংসদ সম্বিত পাত্র। মঙ্গলবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সম্বিত পাত্র বলেছেন, “এটা দুর্ভাগ্যজনক যে, বিরোধীরা সংসদে কাজ করতে দিচ্ছেন না। তাঁরা মাঝে মাঝে জ্যাকেট, মাস্ক পরে আসেন, এটা মর্যাদাপূর্ণ নয়। আমার মনে হয়, তাঁরা গণতন্ত্র বুঝতে ভুল করেছে। রাহুল গান্ধী মাস্ক পরা লোকজনকে রেকর্ড করছেন, এটা দেখে অবাক হয়েছিলাম। একজন বিরোধী দলনেতার কিভাবে আচরণ করতে হয় তা তিনি জানেন না।”

রাহুল গান্ধীকে কটাক্ষ করে সম্বিত পাত্র বলেছেন, “আমরা দেখতে পাচ্ছি, সমাজবাদী পার্টি রাহুল গান্ধীকে সম্মান করে না এবং বলছে তাঁরা রাহুলকে অথবা মল্লিকার্জুনকে ইন্ডি জোটের নেতা হিসাবে বিবেচনা করে না। তৃণমূলও রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডি জোটের স্ট্রাইক রেট সম্পর্কে কথা বলেছে। কিছু নেতা মমতা জিকে ইন্ডি জোটের নেতা হিসাবে প্রজেক্ট করার কথা বলেছেন। রাহুল গান্ধী কি এখনও ইন্ডি জোটে আছেন, নাকি তাঁর ইন্ডি জোটের নেতৃত্ব দেওয়ার ক্ষমতায় নেই?”

Releated Posts

সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬-এর সূচনা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

ভুবনেশ্বর, ১৫ জুন: ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সোমবার ভুবনেশ্বরে ঐতিহাসিক ‘সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬’-এর উদ্বোধন করেন। তিনি সবুজ…

ByByNews Desk Jun 15, 2026

মাদক পাচারের টাকায় দুবাই ও তুরস্কে ১০০ কোটির সম্পত্তি গড়েছেন সেলিম ডোলা, সন্দেহ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): কুখ্যাত মাদক পাচারকারী সেলিম ডোলা জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে সন্দেহ…

ByByNews Desk Jun 15, 2026

সাংসদদের ‘হাইব্রিড’ উপস্থিতি ঘিরে জল্পনা, চাপে উদ্ধব শিবির

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’-তে অনুষ্ঠিত বৈঠকের পর ফের জোরদার হয়েছে দলভাঙনের…

ByByNews Desk Jun 15, 2026

মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস কেন্দ্রের, রাজীব চন্দ্রশেখরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

তিরুবনন্তপুরম, ১৫ জুন (আইএএনএস): মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। বিজেপির কেরল রাজ্য…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top