News Flash

  • Home
  • দিনের খবর
  • কুরলায় বাস দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৬, আহত কমপক্ষে ৪৯ জন
Image

কুরলায় বাস দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৬, আহত কমপক্ষে ৪৯ জন

মুম্বই, ১০ ডিসেম্বর (হি.স.): মুম্বইয়ের কুরলা পশ্চিমে বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন আরও দু’জন। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৬। এছাড়াও এই বাস দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪৯ জন। মঙ্গলবার সকালে দমকলের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার কুরলা পশ্চিমের এস জি বার্ভে রোডে একটি বেস্ট বাস নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়িতে ধাক্কা মারে। সোমবারই মৃত্যু হয়েছিল ৪ জনের, পরে আরও দু’জন প্রাণ হারালেন। মঙ্গলবার সকালেই দুর্ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন ফরেনসিক দলের বিশেষজ্ঞরা।

ডিসিপি জোন ৫ গণেশ গাওয়াদে বলেছেন, “কুরলায়, বেস্টের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়িকে পিষে দেয়। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। বাসের চালককে হেফাজতে নেওয়া হয়েছে।” এই দুর্ঘটনা সম্পর্কে শিবসেনা বিধায়ক দিলীপ লান্ডে বলেছেন, “কুরলা স্টেশন থেকে যে বাসটি ছেড়েছিল, সেই বাসের ব্রেক ফেইল হয়ে যায় এবং চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। চালক ভয় পেয়ে ব্রেক চাপার পরিবর্তে এক্সিলারেটরে চাপ দেয় এবং গতি বেড়ে যায়।”

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top