News Flash

  • Home
  • বিনোদন
  • সলমনের শুটিং সেটে ঢোকার চেষ্টা, হুমকি বিষ্ণোইয়ের নাম করে, গ্রেফতার ব্যক্তি 
Image

সলমনের শুটিং সেটে ঢোকার চেষ্টা, হুমকি বিষ্ণোইয়ের নাম করে, গ্রেফতার ব্যক্তি 

মুম্বই, ৫ ডিসেম্বর (হি.স.): নিরাপত্তা বলয় ভেঙে মুম্বইয়ে সলমন খানের শুটিংয়ের সেটে ঢোকার চেষ্টা করল এক ব্যক্তি ৷ বাধা পেতেই লরেন্স বিষ্ণোইয়ের নাম করে হুমকি দিয়ে বসে ওই ব্যক্তি ৷ এই ঘটনায় শুটিং সেটে আতঙ্ক ছড়ায়৷ কারণ, সেই সময় সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং সলমন খান৷

জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম সতীশ বর্মা। ‍বুধবার রাতে সলমনের শুটিং এর জায়গায় ওই ব্যক্তি জোর করে ঢোকার চেষ্টা করে। নিরাপত্তারক্ষীরা তাকে বাধা দিলে ওই ব্যক্তি বলে, আমি কি লরেন্সকে ডাকবো নাকি ৷ এরপরই সলমন খানের নিরাপত্তারক্ষীরা পুলিশে খবর দেয়৷ এর কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে৷ পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top