News Flash

  • Home
  • দিনের খবর
  • ঝাড়খণ্ডে মন্ত্রিসভার সম্প্রসারণ, ক্যাবিনেটে অন্তর্ভুক্ত ১১ জন মন্ত্রী
Image

ঝাড়খণ্ডে মন্ত্রিসভার সম্প্রসারণ, ক্যাবিনেটে অন্তর্ভুক্ত ১১ জন মন্ত্রী

রাঁচি, ৫ ডিসেম্বর (হি.স.): ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বৃহস্পতিবার তাঁর মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। এই পর্বে ১১ জন মন্ত্রীকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এরফলে মন্ত্রিসভায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ৬, কংগ্রেসের ৪ ও আরজেডি-র একজন সদস্য অন্তর্ভুক্ত হলেন। উল্লেখ্য, গত ২৮ নভেম্বর হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন। হেমন্ত সোরেন এদিন বলেছেন, “সময় যতই এগিয়ে যাচ্ছে, সবকিছুই দ্রুত ঘটছে। সরকার এখন নির্দেশনা পাবে এবং আমরা দ্রুত গতিতে এগিয়ে যাব।”

জেএমএম বিধায়ক যোগেন্দ্র প্রসাদ, জেএমএম বিধায়ক সুদিব্য কুমার এবং কংগ্রেস বিধায়ক শিল্পী নেহা টির্কি ঝাড়খণ্ডের জেএমএম-নেতৃত্বাধীন মহাজোট সরকারে মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। জেএমএম বিধায়ক রামদাস সোরেন, কংগ্রেস বিধায়ক ইরফান আনসারি, জেএমএম বিধায়ক হাফিজুল হাসান এবং কংগ্রেস বিধায়ক দীপিকা পান্ডে সিং মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। এছাড়াও কংগ্রেস বিধায়ক রাধা কৃষ্ণ কিশোর, জেএমএম বিধায়ক দীপক বিরুয়া, জেএমএম বিধায়ক চামরা লিন্ডা এবং আরজেডি বিধায়ক সঞ্জয় প্রসাদ যাদব মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top