News Flash

  • Home
  • প্রধান খবর
  • “এক পেড় মা কে নাম” অভিযান এখন অন্যান্য দেশেও পৌঁছে যাচ্ছে : প্রধানমন্ত্রী 
Image

“এক পেড় মা কে নাম” অভিযান এখন অন্যান্য দেশেও পৌঁছে যাচ্ছে : প্রধানমন্ত্রী 

নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.): “এক পেড় মা কে নাম” অভিযান এখন অন্যান্য দেশেও পৌঁছে যাচ্ছে। রবিবার মন-কি-বাত অনুষ্ঠানে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন-কি-বাত অনুষ্ঠানের ১১৬-তম পর্বে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “কয়েক মাস আগে, আমরা ‘এক পেড় মা কে নাম’ অভিযান শুরু করেছি। সমগ্র দেশের মানুষ ব্যাপক উৎসাহের সঙ্গে এই অভিযানে অংশ নেয়। এখন এই উদ্যোগ বিশ্বের অন্যান্য দেশেও পৌঁছে যাচ্ছে। আমার সাম্প্রতিক গায়ানা সফরের সময়, রাষ্ট্রপতি ডঃ ইরফান আলী, তাঁর শাশুড়ি এবং পরিবারের অন্যান্য সদস্যরা ‘এক পেড় মা নাম’ অভিযানে আমার সঙ্গে যোগ দিয়েছিলেন।”

সাম্প্রতিক গায়ানা সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “ভারত থেকে হাজার হাজার কিলোমিটার দূরে গায়ানায় একটি ‘মিনি ইন্ডিয়া’ও রয়েছে। প্রায় ১৮০ বছর আগে, ভারত থেকে লোকজনকে গায়ানায় নিয়ে যাওয়া হয়েছিল ক্ষেতে শ্রমিক হিসাবে কাজ করার জন্য এবং অন্যান্য কাজের জন্য। এখন গায়ানার ভারতীয় বংশোদ্ভূত লোকজন রাজনীতি, ব্যবসা, শিক্ষা ও সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে গায়ানার নেতৃত্ব দিচ্ছে। গায়ানার প্রেসিডেন্ট ডঃ ইরফান আলীও ভারতীয় বংশোদ্ভূত এবং ভারতীয় ঐতিহ্য নিয়ে গর্বিত।”

Releated Posts

জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে পরিবর্তনশীল গতিশীলতার সঙ্গে ভারতকে বারবার নিজেদের কৌশল প্রয়োগ ও পুনর্মূল্যায়ন করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বৃহত্তর স্বার্থ, বেশি আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং আরও বেশি সংখ্যক অংশীদার নিয়ে ভারত এখন আরও…

ByByNews Desk Sep 15, 2026

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top