News Flash

  • Home
  • দিনের খবর
  • উপনির্বাচন হতাশ করল না তৃণমূলকে, সব আসনেই জয়ের পথে মমতার দল
Image

উপনির্বাচন হতাশ করল না তৃণমূলকে, সব আসনেই জয়ের পথে মমতার দল

কলকাতা, ২৩ নভেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা আসনের উপনির্বাচন হতাশ করল না তৃণমূল কংগ্রেসকে। ৬টি বিধানসভা আসনেই জয়ের পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। নৈহাটিতে এগিয়ে তৃণমূলের সনৎ দে, তালড্যাংরায় ফাল্গুনি সিংহবাবু, মেদিনীপুরে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা, হাড়োয়ায় শেখ রবিউল ইসলাম, মাদারিহাটে জয়প্রকাশ টোপ্পো এবং সিতাইয়ে সঙ্গীতা রায়। সবাই বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন।

নৈহাটির প্রাক্তন বিধায়ক পার্থ ভৌমিক এখন সাংসদ হয়েছেন। গত লোকসভা ভোটে ব্যারাকপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। ফলে নৈহাটির বিধায়ক পদ ফাঁকা হয়েছে। হাড়োয়ার প্রাক্তন বিধায়ক হাজি নুরুল সদ্য প্রয়াত হয়েছেন। তিনি গত লোকসভা ভোটে বসিরহাট থেকে জিতেছিলেন। জয়ের কয়েক মাস পরেই প্রয়াত হন নুরুল। সিতাইয়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক জগদীশ বসুনিয়া বর্তমানে কোচবিহারের সাংসদ। তালড্যাংরার প্রাক্তন বিধায়ক অরূপ চক্রবর্তী এখন বাঁকুড়ার সাংসদ হয়েছেন। মেদিনীপুরেও একই ভাবে জুন মালিয়া সাংসদ হওয়ায় বিধায়কের পদ ফাঁকা হয়ে রয়েছে। মাদারিহাটে বিজেপির প্রাক্তন বিধায়ক মনোজ টিগ্গা বর্তমানে আলিপুরদুয়ারের সাংসদ। এই ছ’টি বিধানসভা আসনের মধ্যে পাঁচটিই ছিল তৃণমূলের দখলে। একমাত্র মাদারিহাট ছিল বিজেপির। এবার মাদারিহাটও দখলে নিতে চলেছে তৃণমূল।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top