News Flash

  • Home
  • দিনের খবর
  • ওয়েভস ওটিটি-র নেপথ্যের ধারণা সমাজের সর্বস্তরের জন্য বিষয়বস্তু সরবরাহ : নবনীত সেহগাল 
Image

ওয়েভস ওটিটি-র নেপথ্যের ধারণা সমাজের সর্বস্তরের জন্য বিষয়বস্তু সরবরাহ : নবনীত সেহগাল 

নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.): দূরদর্শনের স্মৃতিমেদুর দিনগুলি দর্শকদের সামনে তুলে ধরার জন্য ওটিটি (ওভার-দ্য-টপ) প্ল্যাটফর্ম ক্ষেত্রে প্রবেশ করেছে প্রসার ভারতী। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ‘ওয়েভস’ বুধবার সন্ধ্যায় ৫৫-তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আত্মপ্রকাশ করেছে। এই ওটিটি প্ল্যাটফর্ম প্রসঙ্গে বৃহস্পতিবার প্রসার ভারতীর চেয়ারম্যান নবনীত কুমার সেহগাল বলেছেন, নতুন ওটিটি প্ল্যাটফর্ম চালু করার নেপথ্যে ধারণাটি কেবলমাত্র ডিজিটাল স্পেসে স্বাস্থ্যকর বিষয়বস্তু নিয়ে আসা নয়, শিশু এবং যুবসমাজ-সহ সমাজের সকল শ্রেণীর জন্য বিষয়বস্তু সরবরাহ করা।

প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ‘ওয়েভস’ আত্মপ্রকাশ পাওয়ার একদিন পর এক সাংবাদিক সম্মেলনে সেহগাল জানান, এই প্ল্যাটফর্মে দূরদর্শন অনুষ্ঠানগুলির সমস্ত সংরক্ষণাগার সামগ্রী থাকবে যা, লোকজন দেখে বড় হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ঐতিহ্যকে কেন্দ্র করে আঞ্চলিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রসার ভারতীর সিইও গৌরব দ্বিবেদী বলেছেন, ওটিটি প্ল্যাটফর্ম চালু করার পিছনে প্রেরণা হল সর্বাধিক দর্শকদের কাছে পৌঁছনো। দ্বিবেদী যোগ করেছেন, একটি জাতীয় সম্প্রচারকারী হিসাবে প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম, যা প্রাথমিকভাবে প্রায় দশটি ভাষায় বিষয়বস্তু প্রদর্শন করবে, সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত ভাষা এবং উপভাষায় প্রোগ্রামগুলিকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য রয়েছে।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top