News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সংসদ অধিবেশনে যোগ দিতে দিল্লির উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করলেন সাংসদ রাজীব
Image

সংসদ অধিবেশনে যোগ দিতে দিল্লির উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করলেন সাংসদ রাজীব

আগরতলা, ২১ নভেম্বর : রাজ্যসভার সাংসদ হিসেবে নিযুক্ত হওয়ার পর প্রথমবারের জন্য সংসদ অধিবেশনের অঙ্গ হতে চলেছেন রাজীব ভট্টাচার্য।

প্রসঙ্গত, চলতি মাসের ২৫ তারিখে দিল্লিতে শুরু হতে চলেছে সংসদ অধিবেশন। আজ দিল্লি যাওয়ার উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করে রওয়ানা হন সাংসদ রাজীব ভট্টাচার্য।

আগরতলা এমবিবি বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্যের উন্নতির লক্ষ্যে একের পর এক ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী মোদির সহযোগিতায় উত্তরপূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যে পাশাপাশি ত্রিপুরাকে ক্রমশ সমৃদ্ধ করে তোলার ক্ষেত্রে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জেপি নাড্ডার কাছে তিনি চিঠি লিখেছেন, যেখানে ত্রিপুরা রাজ্যে এইমস বা রিমস্ এর মত সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করার বিষয়ে আবেদন করা হয়েছে।

দিল্লিতে অধিবেশনে বিভিন্ন বিষয়ের পাশাপাশি ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সম্পর্কিত আলোচনা করা হবে বলে আশা করছেন সাংসদ রাজীব ভট্টাচার্য।

Releated Posts

নির্বাচনোত্তর পরিস্থিতি খতিয়ে দেখতে মান্দাইয়ে জেলা শাসকের নেতৃত্বে প্রশাসনিক টিম, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল: এডিসি নির্বাচনের পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে পশ্চিম জেলার মান্দাই এলাকায় যৌথভাবে পরিদর্শনে গেল…

ByByReshmi Debnath Apr 23, 2026

বিশ্রামগঞ্জে বিজয় মিছিল ঘিরে ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে ব্যবসায়ী

বিশ্রামগঞ্জ, ২৩ এপ্রিল: এডিসি নির্বাচনে জয়ের পর বিজয় মিছিলকে কেন্দ্র করে বিশ্রামগঞ্জ দেওয়ানবাজার এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Apr 23, 2026

পাচারকালে আটক গাড়ি, উদ্ধার ফ্লিপকার্টের বিপুল সামগ্রী—বিশালগড়ে চাঞ্চল্য

বিশালগড়, ২৩ এপ্রিল: অবৈধভাবে ফ্লিপকার্ট অফিসের বিভিন্ন সামগ্রী বাংলাদেশে পাচারের অভিযোগে বিশালগড় থানার পুলিশ একটি গাড়িসহ বিপুল পরিমাণ…

ByByReshmi Debnath Apr 23, 2026

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিআরপিএফ জওয়ানের  মৃত্যু

আগরতলা, ২৩ এপ্রিল: ডিউটি সেরে বাসায় ফিরে বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সংযোগ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক…

ByByReshmi Debnath Apr 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top