News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সিপিআইএম সদর মহকুমা ২৪ তম মহকুমা সম্মেলন সফল করার লক্ষ্যে রাজধানীতে বাইক র‍্যালি
Image

সিপিআইএম সদর মহকুমা ২৪ তম মহকুমা সম্মেলন সফল করার লক্ষ্যে রাজধানীতে বাইক র‍্যালি

আগরতলা, ২১ নভেম্বর: সিপিআইএম সদর মহকুমার ২৪তম মহকুমা সম্মেলন সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার রাজধানী আগরতলা শহরে এক বাইক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এই বাইক র‍্যালিটি মহকুমা দপ্তরের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

এদিনের এই র‍্যালি সম্পর্কে বাম নেতৃত্ব বলেন, আগামী ২৪ নভেম্বর সিপিআইএম সদর মহকুমার ২৪ তম মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে সাফল্যমন্ডিত করতে এদিনের র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মূলত রাজ্যের শান্তি সম্প্রীতি রক্ষা করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করায় সিপিআইএম এর মূল লক্ষ্য।

তিনি আরো বলেন, বিজেপি, আইপিএফটি এবং মথার সরকার রাজ্যের জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিল যে রাজ্যে বেকারত্বের যন্ত্রণা কমবে, জিনিসপত্রের দাম কমবে, বিদ্যুৎ মাসুল কমানো হবে। কিন্তু তার কিছুই হচ্ছে না। তাই রাজ্যের জনগণ এগুলির বিরুদ্ধে মাঠে নেমে প্রতিবাদ জানাবেন সেটাই কমিউনিস্ট পার্টির মূল লক্ষ্য। এদিনের এই র‍্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় মহকুমা দপ্তরের সামনে এসে সমাপ্ত হয়। 

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top