News Flash

  • Home
  • দিনের খবর
  • ৬৮ তম জাতীয় স্কুল গেমসে তিরন্দাজিতে বাংলার স্বর্ণপদক জয়, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 
Image

৬৮ তম জাতীয় স্কুল গেমসে তিরন্দাজিতে বাংলার স্বর্ণপদক জয়, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

কলকাতা, ১৭ নভেম্বর (হি. স.) : বাংলার ফের সুনাম অর্জন। আবারও তিরন্দাজিতে সোনার পদক জয়। প্রাপকের নাম – অনিমেষ রায়। জাতীয় গেমসে এই পদক প্রাপ্তির খবর সুদূর আমেদাবাদ থেকে কলকাতাতে পৌঁছেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পরিপ্রেক্ষিতেই এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি জানান, গুজরাটে অনুষ্ঠিত ৬৮ তম জাতীয় স্কুল গেমস ২০২৪ – এর অনূর্ধ্ব – ১৯ বিভাগে এই পদক। ইন্ডিয়া রাউন্ড ইভেন্টে ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি একাডেমি – র তিরন্দাজ অনিমেষ রায় সোনার পদক জয় করেছে। তাঁর এই সাফল্যের জন্য অনিমেষকে তিনি আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সেইসঙ্গে মুখ্যমন্ত্রীর আরো সংযোজন, অনিমেষের মতো বাংলার প্রতিভাবান তরুণ-তরুণীদের এই খেলাধুলার সুযোগ করে দিতেই ঝাড়গ্রামে তিরন্দাজ একাডেমি সহ বাংলার বিভিন্ন প্রান্তে – ফুটবল, ব্যাডমিন্টন, টেনিস, সাঁতার ইত্যাদির জন্য এ পর্যন্ত মোট ৮টি একাডেমি রাজ্য সরকার তৈরি করেছে। এটা আমার গর্বের বিষয়। আগামীতে সংশ্লিষ্ট একাডেমি থেকে প্রতিভাবানেরা পৌঁছে যাবে অলিম্পিকে, দেশের মুখ উজ্জ্বল করবে – এই প্রত্যাশার কথা ও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top