News Flash

  • Home
  • দিনের খবর
  • দেশকে সুরক্ষিত ও সমৃদ্ধ করার কাজ করেছেন মোদীজি : অমিত শাহ
Image

দেশকে সুরক্ষিত ও সমৃদ্ধ করার কাজ করেছেন মোদীজি : অমিত শাহ

উমরখেদ, ১৫ নভেম্বর (হি.স.): দেশকে সুরক্ষিত ও সমৃদ্ধ করার কাজ করেছেন মোদীজি। মহারাষ্ট্ৰে নির্বাচনী প্রচারে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার মহারাষ্ট্রের উমরখেদে এক নির্বাচনী প্রচারে অমিত শাহ বলেছেন, উদ্ধব ঠাকরেজি বলেছেন, তাঁর শিবসেনাই আসল শিবসেনা। আপনারা আমাকে বলুন, প্রকৃত শিবসেনা কি কখনও ঔরঙ্গাবাদের নাম পরিবর্তন করে সম্ভাজি নগর করার বিরোধিতা করতে পারে? তিনি কি আহমেদনগরের নাম পরিবর্তন করে অহিল্যা নগর করার বিরোধিতা করতে পারেন?

উদ্ধববাবু, আপনার সেনা এখন শুধু উদ্ধবসেনা হয়ে গেছে। আসল শিবসেনা বিজেপির সঙ্গে।”

অমিত শাহ আরও বলেছেন, “রাহুল বাবা এবং তার দল কাশ্মীরে ৩৭০ ধারা ফিরিয়ে আনতে চায়। রাহুল বাবা, আমার কথা শুনুন, আপনার ৪ প্রজন্মও ৩৭০ ধারা ফিরিয়ে আনতে পারবে না। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, বিশ্বের কোনও শক্তিই কাশ্মীরকে ভারত থেকে আলাদা করতে পারবে না। এটা বিজেপি ও মোদীজির সংকল্প।”

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top