News Flash

  • Home
  • দেশ
  • আঙ্কলেশ্বর-সুরাট রাজ্য সড়কে দুর্ঘটনা, মৃত্যু ৩ যুবকের 
Image

আঙ্কলেশ্বর-সুরাট রাজ্য সড়কে দুর্ঘটনা, মৃত্যু ৩ যুবকের 

আঙ্কলেশ্বর, ১৫ নভেম্বর (হি.স.) : শুক্রবার সকালে গুজরাটের ভারুচ জেলায় আঙ্কলেশ্বর-সুরাট রাজ্য সড়কে গাড়ি দুর্ঘটনায় ৩ যুবকের মৃত্যু হয়েছে। জানা গেছে, ওই ৩ যুবক ভাবনগর থেকে গাড়িতে করে সুরাট যাচ্ছিল। ৩ যুবকের মধ্যে দু’জন ঘটনাস্থলেই মারা যায়। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভাবনগর থেকে তিন যুবক গাড়িতে করে সুরাটের দিকে যাচ্ছিল। গাড়ির চালক ভারুচ জেলার হানসোট তহশিলের শেরা গ্রামের কাছে ঘুমিয়ে পড়ে। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির। মৃত্যু হয় মহাবীর প্রসাদ আগরওয়াল, মিতেশ চাভদা-সহ তিনজনের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

অযোধ্যা রামমন্দিরে অনুদান তছরুপ বিতর্ক: চম্পত রাইয়ের পদত্যাগ গ্রহণ, অন্তর্বর্তী প্রধান হিসেবে কৃষ্ণ মোহনের নিয়োগ; সব ধর্মীয় নিদর্শন নিরাপদ বলে ট্রাস্টের দাবি

অযোধ্যা, ৬ জুলাই (আইএএনএস) : অনুদান তছরুপের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জেরে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠকে শ্রী রাম…

ByBySandeep Biswas Jul 6, 2026

নিতিন নবীনের সরল জীবনযাপনের প্রশংসায় প্রধানমন্ত্রী, বিরোধীদের কটাক্ষ ঘিরে রাজনৈতিক তরজা তীব্র

নয়াদিল্লি, ৬ জুলাই (আইএএনএস): বিরোধীদের কটাক্ষ এবং তা ঘিরে রাজনৈতিক বাকযুদ্ধের মধ্যেই নরেন্দ্র মোদী বিজেপির জাতীয় সভাপতি নিতিন…

ByByNews Desk Jul 6, 2026

জয়পুরের সুমেল গ্রামে ‘সহকার বন’ প্রকল্পের সূচনা অমিত শাহের, সমবায় খাতের উন্নয়নে প্রতিশ্রুতির কথা জানালেন ভজনলাল শর্মা

জয়পুর, ৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ সোমবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে সমবায় মন্ত্রকের পঞ্চম প্রতিষ্ঠা…

ByByNews Desk Jul 6, 2026

পশ্চিমবঙ্গের তিন রাজ্যসভা আসনে ২৪ জুলাই উপনির্বাচন, ফল প্রকাশও সেদিনই

কলকাতা, ৬ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের শূন্য হওয়া তিনটি রাজ্যসভা আসনের উপনির্বাচন আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। ভোটগণনা ও…

ByByNews Desk Jul 6, 2026
Scroll to Top