News Flash

  • Home
  • দেশ
  • গন্তব্য ৩টি দেশ, ১৬ নভেম্বর থেকে ৬ দিনের বিদেশ সফরে প্রধানমন্ত্রী 
Image

গন্তব্য ৩টি দেশ, ১৬ নভেম্বর থেকে ৬ দিনের বিদেশ সফরে প্রধানমন্ত্রী 

নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৬ নভেম্বর থেকে ৬ দিনের বিদেশ সফরে যাচ্ছেন। এই সফরে প্রধানমন্ত্রী মোদীর গন্তব্য নাইজেরিয়া, ব্রাজিল ও গায়ানা। ত্রিদেশীয় সফরের শুরুতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী ১৬ ও ১৭ নভেম্বর নাইজেরিয়ায় সরকারি সফর করবেন। পশ্চিম আফ্রিকা অঞ্চলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটিই প্রথম সফর এবং বিগত ১৭ বছরে ভারতীয় কোনও প্রধানমন্ত্রীর নাইজেরিয়ায় প্রথম সফর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৮ ও ১৯ নভেম্বর ব্রাজিলে ১৯-তম জি-২০ শীর্ষ সম্মেলনে যোগদান করবেন। বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান গুরুত্ব ও আন্তর্জাতিক সমস্যা সমাধানে ভূমিকার কথা তুলে ধরবেন। এটি হতে চলেছে প্রধানমন্ত্রীর ব্রাজিলে তৃতীয় সরকারি সফর। এরপর গায়ানার প্রেসিডেন্ট মহম্মদ ইরফান আলির আমন্ত্রণে প্রধানমন্ত্রী চলতি মাসের ১৯ থেকে ২১ তারিখ পর্যন্ত গায়ানা সফরে যাবেন।

Releated Posts

হরমুজ সংকটের পর ভারতের লক্ষ্য হওয়া উচিত সাময়িক মোকাবিলা নয়, স্থায়ী স্থিতিস্থাপকতা

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): হরমুজ প্রণালীকে ঘিরে সাম্প্রতিক সংকট ভারতকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে—শুধু বৈদেশিক মুদ্রার মজুত নয়,…

ByByNews Desk Sep 5, 2026

বাডগামে ‘অপারেশন আশদার’-এ নিহত জঙ্গি পাকিস্তানি, লস্কর-ই-তৈবার সদস্য বলে শনাক্ত

শ্রীনগর, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের বাডগাম জেলায় শুক্রবার নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে নিহত জঙ্গিকে পাকিস্তানি নাগরিক…

ByByNews Desk Sep 5, 2026

জাতীয় শিক্ষক পুরস্কারে ৪৮ শিক্ষকের সম্মাননা, পড়ুয়াদের কাছ থেকেও শেখার কথা স্মরণ রাষ্ট্রপতি মুর্মুর

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): শিক্ষক দিবস উপলক্ষে শনিবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে দেশের ৪৮ জন শিক্ষককে জাতীয় শিক্ষক পুরস্কারে…

ByByNews Desk Sep 5, 2026

সহিংসতা থেকে রাজনীতিতে: ধরপাকড়ের পর খালিস্তানি গোষ্ঠীগুলিকে কৌশল বদলের নির্দেশ আইএসআইয়ের

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিদেশে সক্রিয় খালিস্তানপন্থী সংগঠনগুলি তাদের কর্মকৌশলে বড় পরিবর্তন এনেছে বলে দাবি গোয়েন্দা আধিকারিকদের। পাকিস্তানের…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top