News Flash

  • Home
  • দিনের খবর
  • রবীন্দ্রসদনে মনোজ মিত্রকে শ্রদ্ধাজ্ঞাপন প্রদেশ কংগ্রেসের তরফে 
Image

রবীন্দ্রসদনে মনোজ মিত্রকে শ্রদ্ধাজ্ঞাপন প্রদেশ কংগ্রেসের তরফে 

কলকাতা, ১২ নভেম্বর (হি. স.) : বিশিষ্ট নাট্যকার তথা অভিনেতা মনোজ মিত্রকে চোখের জলে বিদায় জানালেন অগণিত গুণমুগ্ধরা। মঙ্গলবার সকালে প্রয়াত হয়েছেন প্রবীণ অভিনেতা মনোজ মিত্র। এদিন তাঁর মরদেহ শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য রবীন্দ্র সদনের সামনে শায়িত থাকে।

রবীন্দ্রসদনের মূল প্রবেশদ্বারের মুখেই শায়িত ছিলেন বিশিষ্ট অভিনেতা ও নট–নাট্যকার এবং চলচ্চিত্র জগতের নক্ষত্র। সেখানে শেষ শ্রদ্ধা জানাতে প্রদেশ কংগ্রেস নেতৃত্বও উপস্থিত ছিলেন। রাজ্য কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার শোকবার্তায় জানান, তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাই। মনোজ মিত্রের মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এদিন তাঁর সঙ্গে ছিলেন দলীয় নেতৃত্বের তরফে কৃষ্ণা দেবনাথ, আশুতোষ চট্টোপাধ্যায়, সুমন রায় চৌধুরী ও শেখ নিজামুদ্দিন প্রমুখ।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top