News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • সন্ত্ৰাসী আল-কায়েদাকে অর্থায়নকারীর সন্ধানে অসমের সামাগুড়িতে এনআইএ-অভিযান
Image

সন্ত্ৰাসী আল-কায়েদাকে অর্থায়নকারীর সন্ধানে অসমের সামাগুড়িতে এনআইএ-অভিযান

গুয়াহাটি, ১২ নভেম্বর (হি.স.) : অসমের নগাঁও জেলার অন্তর্গত সামাগুড়িতে সন্ত্ৰাসী সংগঠন আল-কায়েদাকে অর্থায়নকারীর সন্ধানে অভিযান চালিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। এদিকে আগামীকাল সামাগুড়ি আসনে রাজ্য বিধানসভার উপনির্বাচন। উপনির্বাচনের প্রাক-মুহূর্তে এনআইএ-র অভিযানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

আল-কায়েদার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের পাকড়াও করতে ছয়টি রাজ্যে একযোগে অভিযান পরিচালনা করছে এনআইএ। এরই অঙ্গ হিসেবে অসমের সামাগুড়িতে সন্ত্রাসী অর্থায়ন নেটওয়ার্কের সন্ধানে তদন্তকারী সংস্থার একটি দল এসেছে।

প্ৰসঙ্গত, এই অভিযান অসম সহ জম্মু ও কাশ্মীর, পশ্চিমবঙ্গ, বিহার, কর্ণাটক এবং ত্রিপুরা চালানো হচ্ছে। কেননা, এনআইএ আল-কায়েদার সহযোগীদের নেটওয়াৰ্ক ভেঙে সম্ভাব্য হুমকির মোকাবিলা করতে চায়৷

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top