News Flash

  • Home
  • দিনের খবর
  • এটাহ-তে রোমহর্ষক ঘটনা! স্ত্রী ও ৩ সন্তানকে খুন করে আত্মহত্যার চেষ্টা স্বর্ণ ব্যবসায়ীর 
Image

এটাহ-তে রোমহর্ষক ঘটনা! স্ত্রী ও ৩ সন্তানকে খুন করে আত্মহত্যার চেষ্টা স্বর্ণ ব্যবসায়ীর 

কানপুর, ১২ নভেম্বর (হি.স.): রোমহর্ষক ঘটনা ঘটল উত্তর প্রদেশের এটাহ জেলায়। স্ত্রী ও ৩ সন্তানকে খুন করার পর আত্মহত্যার চেষ্টা করল এক ব্যক্তি। এটাহ জেলার লালপুরা এলাকার ঘটনা। পেশায় স্বর্ণ ব্যবসায়ী মুকেশ ভার্মা নিজের স্ত্রী এবং ৩ সন্তানকে নৃশংসভাবে হত্যা করেছে। পুলিশ জানিয়েছে, বিষ খাইয়ে সবাইকে হত্যা করেছে মুকেশ। পরে রেল স্টেশনে গিয়ে সে নিজেও আত্মহত্যার চেষ্টা করে। যদিও পুলিশ তাকে গ্রেফতার করেছে। সোমবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে এটাহ জেলার কোতোয়ালি লালপুরা এলাকায়।

অভিযুক্ত মুকেশ ভার্মা পরিবার নিয়ে লালপুরায় থাকতেন, স্ত্রী রেখা (৪২), মেয়ে নভ্যা (১৫) এবং নন্নি (১৩), এবং ছেলে আদি (১১)। সোমবার রাত ১০টা নাগাদ সে খাবারে বিষ মিশিয়ে দেয়। পরে স্ত্রী ও ৩ সন্তান বিষ খাওয়ায় প্রাণ হারায়। এরপর মুকেশ রেল স্টেশনের দিকে পালিয়ে যায়।প্রতিবেশীরা রাতে খোলা দরজা দেখে সন্দেহ করেন, পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ রামনগর ক্রসিংয়ের কাছে মুকেশকে আটক করে, যেখানে সে নিজের অপরাধ স্বীকার করে। এরপর মুকেশকে গ্রেফতার করা হয়।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top