News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুমারঘাটের রক্তঋণ ক্লাবের উদ্যোগে ৯ লক্ষ টাকার পুজোর আয়োজন
Image

কুমারঘাটের রক্তঋণ ক্লাবের উদ্যোগে ৯ লক্ষ টাকার পুজোর আয়োজন

কুমারঘাট, ২৮ অক্টোবর : কুমারঘাটের রক্তঋণ ক্লাবের উদ্যোগে ৯ লক্ষ টাকার বাজেটে আয়োজিত হতে চলেছে শ্যামা মায়ের পুজো। কারিগরদের শৈল্পিক ছোঁয়ায় প্যান্ডেলের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। দীপাবলিতে পুজো মণ্ডপের উদ্বোধন করবেন মন্ত্রী সুধাংশু দাস।

ক্লাবের আয়োজকরা জানিয়েছেন, এবার রক্তঋণ ক্লাবের পুজো ৩৮ বছরে পা দিয়েছে। ১৯৮৭ সাল থেকে গুটি গুটি পায়ে এতটা বছর পেরিয়ে এসেছেন তারা। প্রতিবছর সুসঙ্গতভাবে শ্যামা মায়ের পুজো করে এসেছে রক্তঋণ ক্লাব। আগামীতেও এই ধারা বজায় রাখার চেষ্টা করবেন বলে জানান ক্লাবের সদস্যরা।

এবছর শ্যামা মায়ের পুজোর পাশাপাশি কচিকাঁচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করার আয়োজন করেছেন বলে জানান পূজা উদ্যোক্তারা

Releated Posts

আগরতলায় ১৬ জুলাই শুরু হচ্ছে ইসকনের রথযাত্রা, উদ্বোধন করবেন রাজ্যপাল

আগরতলা, ১৪ জুলাই: আগামী ১৬ জুলাই, বৃহস্পতিবার দুপুর ৩টায় আগরতলার আশ্রম চৌমুহনীস্থিত ইসকন হরেকৃষ্ণ মন্দির প্রাঙ্গণ থেকে ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Jul 14, 2026

পশ্চিম ত্রিপুরায় জনগণনা ২০২৭ উপলক্ষ্যে জেলা স্তরের কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই: জনগণনা ২০২৭ উপলক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আজ পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের অফিসের…

ByByReshmi Debnath Jul 14, 2026

কাঁটাতারের পাশে সম্প্রীতির রথ: বিলোনিয়ার আমজাদ নগরে প্রথমবার রথযাত্রা, একসঙ্গে রশি টানবেন হিন্দু-মুসলিম

বিলোনিয়া, ১৪ জুলাই: কাঁটাতার ভাগ করেছে দুই দেশ, কিন্তু মানুষের হৃদয়ের বন্ধনকে আলাদা করতে পারেনি। সেই সম্প্রীতিরই এক…

ByByTaniya Chakraborty Jul 14, 2026

৯৪টি সিসিটিভি অচল, নজরদারিহীন ধর্মনগর, বাড়ছে চুরির ঘটনা, প্রশ্নের মুখে পুর প্রশাসন

ধর্মনগর, ১৪ জুলাই: ত্রিপুরার উত্তর জেলার গুরুত্বপূর্ণ শহর ধর্মনগরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। অভিযোগ, শহরের বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jul 14, 2026
Scroll to Top