News Flash

  • Home
  • মুখ্য খবর
  •  তারকব্রহ্ম কীর্তনীয়া শিল্পী সমিতির সম্মেলনে উপস্থিত মুখ্যমন্ত্রী
Image

 তারকব্রহ্ম কীর্তনীয়া শিল্পী সমিতির সম্মেলনে উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ অক্টোবর : আজ রাজধানীর মুক্তধারা হলে তারকব্রহ্ম কীর্তনীয়া শিল্পী সমিতির ২য় বর্ষ প্রদেশ সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ক্রীড়া মন্ত্রী টিংকু রায় এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুদাংশু দাস সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্বামী বিবেকানন্দ আধ্যাত্মিক চিন্তা নিয়ে যেভাবে সকল ধর্মের সম্মান করার পাশাপাশি হিন্দু ধর্মের প্রচার করেন তা আজকের সময়েও অনুসরণ করা উচিত। অনুষ্ঠানে উপস্থিত সকলের কাছে হিন্দু ধর্মের কীর্তন শিল্পের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। পাশাপাশি অসাধারন শব্দসম্ভারে সমৃদ্ধ কীর্তনের মাধ্যমে নাগরিক সমাজে সদর্থক পরিবর্তন আনার জন্য এই অনুষ্ঠানের আয়োজক এবং কীর্তনীদের ধন্যবাদ ও সাধুবাদ জানান তিনি।

Releated Posts

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top