News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রোগীর মৃত্যু ঘিরে অভিযোগের কাঠগড়ায় আইজিএম হাসপাতাল
Image

রোগীর মৃত্যু ঘিরে অভিযোগের কাঠগড়ায় আইজিএম হাসপাতাল

আগরতলা, ২৭ অক্টোবর : রোগীর মৃত্যু নিয়ে অভিযোগের কাঠগড়ায় আইজিএম’র স্বাস্থ্য পরিষেবা।

অভিযোগে জানা গেছে, শারীরিক সমস্যার কারণে পূর্ব প্রতাপগড়ের শান্তি সাহাকে (৫৪) আইজিএম হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু তাঁর ছেলে অভিযোগ করেন, হাসপাতালে রোগীকে ধরেও দেখা হয়নি। কর্তব্যরত চিকিৎসক তাঁর বাবার কি সমস্যা জিজ্ঞাসার পর কোনো ধরনের চিকিৎসা না করেই জিবি হাসপাতালে স্থানান্তর করে দেন। জিবি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়ার পর চিকিৎসক জানান তিনি বেঁচে নেই।

প্রয়াতার ছেলে জানান, অসুস্থ বোধ হলেও তার বাবা বাড়ি থেকে আইজিএম আসা অবধি কথা বলছিলেন। এমনকি জিবি হাসপাতালে স্থানান্তর করার পরও নিজে পায়ে হেঁটে অ্যাম্বুলেন্সে উঠে বসেন তিনি। অ্যাম্বুলেন্সে থাকতেই একবার বমি হয় এবং তারপরই তিনি জ্ঞান হারান। 

প্রয়াত শান্তি সাহার ছেলে অভিযোগ তোলেন, তার বাবাকে যদি সেই অবস্থায় আইজিএম হাসপাতালে অন্তত প্রাথমিক চিকিৎসা শুরু করা হতো, তাহলে তিনি প্রাণে বেঁচে যেতেন।

Releated Posts

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top