News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের সাংগঠনিক পর্যালোচনা সভার আয়োজন
Image

ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের সাংগঠনিক পর্যালোচনা সভার আয়োজন

আগরতলা, ২৭ অক্টোবর : আজ সকাল ১১ টায় আগরতলায় কৃষক ভবনে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের সাংগঠনিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে অনুষ্ঠানের সূচনা হয়েছে।

আজ ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের সম্মেলন মধ্যবর্তী সাংগঠনিক পর্যালোচনা অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও প্রধান অতিথি হিসেবে ছিলেন সারা ভারত মৎস্যজীবী ও মৎস্য শ্রমিক ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পিল্লু বিলা স্ট্যানলি এবং সর্বভারতীয় কমিটির সহ-সভাপতি ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক সুধন দাস। পাশাপাশি মৎস্যজীবী ইউনিয়ন এবং পলিট ব্যুরোর সদস্যরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সাংগঠনিক বিভিন্ন বিষয়ের পাশাপশি দেশ তথা রাজ্যের রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করেন অনুষ্ঠানের বক্তারা।

ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন সম্পাদক মনিন্দ্র দাস জানান, সভার শেষে বিকেল পাঁচটায় সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সাংবাদিক সম্মেলনে সাংগঠনিক পর্যালোচনায় আলোচিত বিষয়গুলো নিয়ে কথা বলবেন ইউনিয়নের সদস্যরা।

Releated Posts

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top