নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.): ক্রমাগত খারাপ হচ্ছে রাজধানী দিল্লির আবহাওয়া। সোমবারও দূষণের কবলেই থাকল রাজধানী দিল্লি। এদিন সকালেও যমুনা নদীতে ভাসতে দেখা গিয়েছে বিষাক্ত ফেনা। বাতাস ও জল দূষিত হয়ে ওঠায়, রীতিমতো উদ্বেগে দিল্লিবাসী। দিল্লির অক্ষরধাম, ইন্ডিয়া গেট, শাকুরপুর সর্বতই এদিন সকালে ধোঁয়াশার চাদরে মোড়া ছিল।অক্ষরধাম ও সংলগ্ন এলাকায় বাতাসের গুণগতমান ছিল ৩০৭, যা খুব খারাপ পর্যায়ে পড়ে। ইন্ডিয়া গেট এলাকায় একিউআই ছিল ৩০৯, শাকুরপুর ও সংলগ্ন এলাকায় বাতাসের গুণগতমান রেকর্ড করা হয়েছে ৩৪৬। এই দূষণের মধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে যমুনার দূষণ। সোমবার সকালেও কালিন্দী কুঞ্জে যমুনা নদীতে ভেসে বেড়াতে দেখা গিয়েছে বিষাক্ত ফেনা।

বায়ুদূষণে উদ্বেগ বাড়ছে দিল্লিতে, বিষাক্ত ফেনায় দূষিত যমুনা নদী
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















