News Flash

  • Home
  • Uncategorized
  • বারামুলায় সেনা ক্যাম্পে হামলা, হত দুই পাক জঙ্গী
Image

বারামুলায় সেনা ক্যাম্পে হামলা, হত দুই পাক জঙ্গী

নয়াদিল্লি, ২ অক্টোবর৷৷ উরির পর এবার বারমুলায় রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্পে জঙ্গী হামলা৷ এখানে ঢুকতে গিয়ে দুই জঙ্গী নিহত হয়েছে৷ চলছেত্থ গুলির লড়াই৷ পাল্টা জবাব দিচ্ছে সেনাও৷ ৪৬ রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্পে রবিবার রাত সাড়ে দশটা নাগাদ হামলা চালানো হয়৷ কমপক্ষে চার থেকে পাঁচ জনের জঙ্গী দলটি হানা দিয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে৷ এক জঙ্গী আত্মঘাতী হামলা চালিয়েছে৷ পাশাপাশি গ্রেনেড হামলাও চালানো হয়েছে৷ সেনা ঘাঁটির কাছে একটি পার্কের মধ্যে দিয়ে ক্যাম্পে ঢোকার চেষ্টা করে জঙ্গীরা৷ দুই পক্ষের মধ্যে চলছে তীব্র গুলির লড়াই৷ এখন্য পযন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, ঘটনায় দুইজন বিএসএফ জওয়ান জখম হয়েছে৷
অন্যদিকে, ফের উত্তপ্ত কাশ্মীরের আখনুরে ভারত-পাক সীমান্ত৷ এখানে নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে গুলি চালাতে শুরু করেছে পাকিস্তান রেঞ্জার্স৷ পাল্টা জবাব দিচ্ছে বিএসএফ৷
ভারত কখনও অন্য দেশকে আক্রমণ করেনি বা অন্যের জমি দখল করেনি৷ ভারত অন্য দেশের জমির জন্য লালায়িত নয়৷ রবিবার দিল্লিতে প্রবাসী ভারতীয় কেন্দ্র এর উদ্বোধন অনুষ্ঠানে নাম না করে পাকিস্তানকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ উরিতে সেনা ঘাঁটিতে হামলার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক ব্যবস্থা নিয়েছে ভারত৷ নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে সাতটি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা৷ সেই নিয়ে যাতে কোনও ভুল বার্তা না যায় তার জন্য প্রবাসী ভারতীয়দের জমায়েতকেই উত্তর দেওয়ার মঞ্চ হিসেবে বেছে নিলেন প্রধানমন্ত্রী৷ মহাত্মা গান্ধীর জন্মদিনে এন আর আই-দের অনুষ্ঠানে তিনি বলেন প্রবাসী ভারতীয় সম্প্রদায়ও বিদেশের মাটিতে ক্ষমতা দখলে বা রাজনীতিতে ইন্ধন দেয় না, বরং সামাজিক সমৃদ্ধির কথা মাথায় রেখে অন্যদের সঙ্গে মিলেমিশে থাকে বলে দাবি করেন প্রধানমন্ত্রী৷
গুজরাত উপকূলের কিছু দূর থেকে ৯ পাকিস্তানি নাগরিক সহ একটি সন্দেহজনক পাক জলযানকে আটক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী৷ আরব সাগর থেকে আটক হওয়া এই জলযানটিকে গুজরাতের পোরবন্দরে নিয়ে আসা হয়েছে৷ কী উদ্দেশে পাক জলযানটি গুজরাত উপকূলের কাছাকাছি এসেছিল, তা খতিয়ে দেখার জন্য পোরবন্দরেই ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ রবিবার সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ পাক জলযানটিকে আরব সাগর থেকে আটক করা হয়৷ বাহিনী পাক জলযানটিকে আটক করে৷ যে ৯ জনকে আটক করা হয়েছে, তাঁরা নিজেদের মৎস্যজীবী বলে দাবি করেছেন৷ কিন্তু পা ক মৎস্যজীবীরা পাকিস্তানের জলসীমা ছাড়িয়ে গুজরাত উপকূলের খুব কাছাকাছি কেন চলে এলেন, তা নিয়ে প্রশ্ণ রয়েছে৷ উরি হামলার পর থেকেই দেশজুড়ে নিরাপত্তা কঠোর করা হয়েছিল৷ পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করার পর দেশজুড়ে সতর্কতা আরও বাড়ানো হয়েছে৷ কারণ পাকিস্তানের তরফ থেকেও প্রত্যাঘাত আসার আশঙ্কা রয়েছে৷ সে প্রত্যাঘাত সরাসরি পাক সেনার দিক থেকে আসতে পারে৷ প্রত্যাঘাত জঙ্গিদের তরফ থেকেও আসতে পাসে৷ সেই কারণেই গুজরাত উপকূলের কাছে পাক জলযানের সন্দেহজনক গতিবিধিকে হালকা ভাবে দেখছে না উপকূলরক্ষী বাহিনী৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top