News Flash

  • Home
  • দিনের খবর
  • চারটি বাড়ি থেকে সোনার গহনা, নগদ মিলিয়ে প্রায় পাঁচ লক্ষ টাকার চুরি

চারটি বাড়ি থেকে সোনার গহনা, নগদ মিলিয়ে প্রায় পাঁচ লক্ষ টাকার চুরি

পশ্চিম বর্ধমান, ৯ অক্টোবর (হি.স.): মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে দুর্গাপুরের সাগরভাঙা কলোনির জে ব্লকের চারটি বাড়িতে। খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের দাবি, চারটি বাড়ি থেকে সোনার গহনা, নগদ টাকা মিলিয়ে প্রায় পাঁচ লক্ষ টাকা খোওয়া গিয়েছে।

কলোনিতে বেশ কিছু পরিবারের বাস। সেখানে এভাবে বন্ধ ঘরের তালা ভেঙে চুরির ঘটনায় বাকিদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার পিছনে স্থানীয়দের কারও যোগসাজশের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

যে চারটি বাড়ি থেকে চোরের দল সব নিয়ে পালিয়েছে তার মধ্যে একটি বাড়ির বাসিন্দা সুজয় ঘোষ আক্ষেপের সুরে বলন, “যা পরিস্থিতি তাতে তো মেয়েরা গহনা পরে রাস্তায় বেরোতে পারে না। আলমারি ভেঙে সেই সোনার গহনা, নগদ টাকা লুট করে পালিয়েছে চোরের দল।”

Releated Posts

মাদানির ‘জিহাদ’ মন্তব্যে বিজেপির তীব্র সমালোচনা, বললেন— ‘উসকানিমূলক রাজনীতি আর কাজ করছে না’

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জমিয়ত উলেমা-ই-হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যদ আরশাদ মাদানি-র “জিহাদ প্রত্যেক মুসলিমের অধিকার” মন্তব্যকে ঘিরে রাজনৈতিক…

ByByNews Desk Jun 24, 2026

বিহারের পূর্ব চম্পারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪, আহত ৪

পাটনা, ২৪ জুন (আইএএনএস): বিহারের পূর্ব চম্পারণ জেলায় বুধবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং…

ByByNews Desk Jun 24, 2026

কাঠুয়ায় খাদে পড়ল তীর্থযাত্রীবোঝাই মিনিবাস, আহত ২৩

জম্মু, ২৪ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় বুধবার তীর্থযাত্রীবোঝাই একটি মিনিবাস খাদে পড়ে অন্তত ২৩ জন…

ByByNews Desk Jun 24, 2026

আমতা বোমা বিস্ফোরণ মামলায় দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করল এনআইএ

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার আমতা এলাকায় ২০২২ সালের বোমা বিস্ফোরণ মামলায় দুই মূল অভিযুক্তকে গ্রেফতার…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top