News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানকে সন্ত্রাস রপ্তানিকারী দেশ বলে কড়া ভাষায় আক্রমণ মোদির
Image

পাকিস্তানকে সন্ত্রাস রপ্তানিকারী দেশ বলে কড়া ভাষায় আক্রমণ মোদির

কোঝিকোড়, ২৪ সেপ্ঢেম্বর৷৷ উরির সেনাঘাঁটিতে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার ঘটনায় শনিবার পাকিস্তানকে কড়া ভাষায় narendra modiআক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ শুধু তাই নয়, তাঁর গোটা  বক্তব্যে প্রতিবেশী এই দেশকে কাঠগড়ায় তুলে প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদ মানেই পাকিস্তান৷ পাকিস্তান সন্ত্রাস রপ্তানি করে৷ উরিতে সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর কেরলের কালিকটে প্রথম জনসভায় তিনি বক্তব্য রাখেন৷ প্রধানমন্ত্রী বক্তব্যের শুরুতেই মালায়ালাম ভাষায় সবাইকে স্বাগত জানান৷ কেরলের এই প্রকাশ্যে জনসভায় তিনি পাকিস্তানকে তীব্র আক্রমম করে বলেন, বিশ্বের যেখানেই সন্ত্রাস হয় সেখানেই নাম ওঠে পাকিস্তানের৷ এশিয়াতে ওরাই একমাত্র দেশ যারা সন্ত্রাসে মদত জোগায়৷ বিশ্বজুড়ে রক্ত ঝরাচ্ছে এই একটাই দেশ৷ তিনি আরও বলেন, উরিতে জওয়ানদের মৃতুয দেশ কখনই ভুলব না৷ ভ ারত তার জওয়ানদের নিয়ে গর্বিত৷ সম্প্রতি ১১০  জন জঙ্গিকে মেরেছে ভারতীয় সেনা৷ সন্ত্রাসবাদের সামনে কখনই আমাদের দেশ মাথা নত করিন, আগামীদিওে করবেও না৷ পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নাম না করে তিনি কটাক্ষ করে বলেন, সন্ত্রাসবাদীরা যে বক্তব্য লিখে দেন, সেই পাঠই পড়েন৷ তিনি পাক প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে নাম না করে আরও বলেন, আপনাদের কাছে একসময় পূর্ব পাকিস্তান ছিল৷ সেটা সামলে রাখতে পারেননি৷ আজ গিলগিট সামলাতে পারেন না বালোচিস্তানও সামলাতে পারছেন না বলে মোদী তীব্র কটাক্ষ করেন৷  তিনি আরও বলেন, এর আগে ১৭ বার জঙ্গিদের পাঠিয়ে দেশকে তছনছ করে দিতে চেয়েছিল শক্ররা৷ আমাদের সেনাবাহিনী ১৭ বার তাদের প্রয়াস ব্যর্থ করেছে৷ ভারতীয় সেনাদের মনোবল তাই তুঙ্গে৷ আর সেটাই আমাদের দেশের সবথেকে বড় শক্তি বলে প্রধানমন্ত্রী প্রকাশ্যে জনসভায় জানান৷ প্রধানমন্ত্রীর আগে বক্তব্য রাখতে উঠে কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু  বলেন, সন্ত্রাসের কোনও ধর্ম হয় না৷ কিন্তু অপরাধের ঢাকা দিতে কিছু মানুষ একে ধর্মের রূপ দেওয়ার চেষ্টা করছে৷ তিনি আরও বলেন, আমাদের কাছে দেশ সবার আগে৷ তারপর দল৷ এবং সবার শেষে ব্যক্তি৷ এদিন বিজেপির জাতীয় পরিষদের বৈঠকে যোগ দিতে কেরলে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ দুদিনের  এই বৈঠক এদিন থেকে শুরু হয়েছে৷ এই বৈঠকে যোগ দিতে বিজেপির শীর্ষ নেতারা কেরলে এসেছেন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top