News Flash

  • Home
  • Uncategorized
  • এজিএমসিতে কর্ম বিরতি কম্পিউটার অপারেটরদের
Image

এজিএমসিতে কর্ম বিরতি কম্পিউটার অপারেটরদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ১৯ সেপ্ঢেম্বর৷৷ জিবি হাসপাতালের ডাটা এন্ট্রির কাজে নিযুক্ত বেশ কয়েকজন কম্পিউটার Jpegঅপারেটরকে গত বেশ কিছুদিন ধরেই বেতন- ভাতা ইত্যাদি দেওয়া হচ্ছে না৷ ফলে, ডাটা এন্ট্রির কাজে নিযুক্ত কর্মচারীদের পরিবার অসহায় হয়ে পড়েছে৷ তাদেরকে ঠিকেদারের মাধ্যমে জিবি হাসপাতালের ডাটা এন্ট্রির কাজে নিযুক্ত করা হয়েছিল৷ এসব কর্মীরা নিজেদেরকে সরকারি কর্মচারী হিসেবে নিযুক্তিপত্র পাওয়ার দাবিতেই মূলত আন্দোলনে সামিল হয়৷ সোমবার সকাল আটটা থেকে টানা আটঘন্টা জিবি হাসপাতালের  আউট ডোরের সামনে গণবস্থান সংগঠিত করে এসব কর্মীরা৷ ডাটা এন্ট্রির কাজে নিযুক্তিরা কর্মবিরতি করে গণবস্থানে সামিল হওয়ায় কাজকর্মে ব্যাঘাত ঘটেছে৷ এর ফলে হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগীদেরকেও কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে৷ তারা আটঘন্টা গণবস্থান পালন করলেও সরকার বা প্রশাসনের তরফে তাদেরকে নিযুক্তিপত্র দেওয়ার কোন আশ্বাস দেওয়া হয়নি৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top