মুম্বই, ১ অক্টোবর (হি.স.): নিজের বন্দুক থেকে গুলি ছিটকে চোট পেলেন অভিনেতা গোবিন্দা। মঙ্গলবার সকালে নিজের ব্যবহৃত (লাইসেন্সড) বন্দুক থেকে গুলি ছিটকে জখম হয়েছেন অভিনেতা। মুম্বইতেই ভর্তি রয়েছেন হাসপাতালে। সেই বিষয়ে গোবিন্দার ম্যানেজার জানিয়েছেন, আপাতত সুস্থ রয়েছেন অভিনেতা তথা শিবসেনা নেতা গোবিন্দা। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার সকালে আচমকাই গোবিন্দের হাত থেকে পড়ে যায় বন্দুকটি। তারপরেই সেটি থেকে গুলি চলে যায় ও পায়ে আঘাত লাগে তাঁর। যদিও চিকিৎসকেরা পা থেকে গুলিটি বের করে দিয়েছেন। আপাতত সুস্থ রয়েছেন গোবিন্দা। মঙ্গলবারই কলকাতায় আসার কথা ছিল তাঁর। এমনটাই জানিয়েছেন গোবিন্দার ম্যানেজার শশী সিনহা।

বন্দুক থেকে গুলি ছিটকে চোট পেলেন গোবিন্দা, স্থিতিশীল আছেন অভিনেতা
Releated Posts
ভারতীয় সিনেমার অপূরণীয় ক্ষতি, কিংবদন্তি পরিচালক ভারতীরাজার প্রয়াণে শোকপ্রকাশ মোদির
চেন্নাই, ১১ জুন (আইএএনএস): কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতীরাজা…
ভারতীরাজার প্রয়াণে গুরুত্বপূর্ণ ঘোষণা স্থগিত রাখলেন রাঘব লরেন্স
চেন্নাই, ১০ জুন (আইএএনএস): কিংবদন্তি তামিল চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে শোকপ্রকাশ করে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংক্রান্ত…
সোনম কপূরকে ‘ভীরে’ বলে জন্মদিনের শুভেচ্ছা করিনার, আবেগঘন বার্তা অনিল কপূরের
মুম্বই, ৯ জুন (আইএএনএস): বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান তাঁর ঘনিষ্ঠ বন্ধু সোনম কাপুর-কে জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানালেন।…
সমাজের পরিবর্তনের সঙ্গে সিনেমাকেও বদলাতে হবে: কঙ্গনা রানাউত
মুম্বই, ৯ জুন (আইএএনএস): দ্রুত বদলে যাওয়া সমাজের সঙ্গে তাল মিলিয়ে সিনেমাকেও ক্রমাগত বিবর্তিত হতে হবে বলে মন্তব্য…


















