নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৮ সেপ্ঢেম্বর৷৷ বিশালগড়ে রবিবার বিকেলে স্থানীয়একটি কনফারেন্স হলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের কার্যকরী কমিটির প্রাক্তন সভাপতি নিতাই চৌধুরী, তৃণমূল নেতা আবদুল মান্নান, পুরাথল রাজনগর পঞ্চায়েত প্রধান গৌতমমজুমদার এবং যুব নেতা উজ্জ্বল হোসেন সহ অন্যান্যরা৷ ১৬ বিশালগড় বিধানসভার ৫৫টি বুথের প্রায় ৫০ জন বুথ সভাপতি এবং বিএলওরা এই কর্মীসভায় অংশগ্রহণ করেন৷ রাজ্য নেতৃত্ব নিতাই চৌধুরী জানান, আগামী ২৩ শে সেপ্ঢেম্বর রাজধানীতে যুব তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় জমায়েতকে কেন্দ্র করে এই কর্মীসভা আয়োজন করা হয়েছে৷ তিনি বলেন, সমাবেশে সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের হয়ে ভাষণ রাখেন৷ উক্ত সমাবেশে বিশালগড়ের সমস্ত যুবকদের অংশগ্রহণের জন্য আহ্বান জানান৷
বিশালগড়ে তৃণমূলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















