নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর৷৷ কল্যাণপুর বাজার কলোনিতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ ঘনবসতি ওই এলাকার সরস্বতী গোপের পরিবারের লোকজনদের অনুপস্থিতিতে তালাভেঙ্গে আলমারির লকার ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে গেছে৷
কল্যাণপুর বাজার কলোনি এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ চোরের দল বাজার কলোনির সরস্বতী গোপের বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে গেছে৷ জানা গেছে, পরিবারের লোকজন বাড়িতে ছিল না৷তবে, এলাকাটি ঘনবসতি৷ আলমারির লকার ভেঙ্গে নগদ ৫৫ হাজার টাকা ও আড়াই ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে গেছে৷ কল্যাণপুর থানার পুলিশকে চুরির ঘটনা জানানো হয়৷ কল্যাণপুর থানা এলাকায় চুরির ঘটনা উপর্যুপরি বৃদ্ধি পাওয়ায় জনমনে রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে সংশয় ক্রমশ বাড়ছে৷ পুলিশীটহল বাড়ানোর দাবি উঠেছে৷ কল্যাণপুর থানার পুলিশ বাজার কলোনিতে চুরির ঘটনার তদন্ত করেছে৷ চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার কিংবা চোর পাকড়াও করার কোন খবর নেই৷ এই ঘটনায় পরিচিত মহলের কেউ জড়িত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷
কল্যাণপুরে চুরির হিড়িক, পুলিশ ধৃতরাষ্ট্র
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















