News Flash

  • Home
  • Uncategorized
  • ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প, লাগাতার ভূ-কম্পনে বাড়ছে আতঙ্ক
Image

ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প, লাগাতার ভূ-কম্পনে বাড়ছে আতঙ্ক

জাকোর্তা, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার ভোর রাতে পর পর আঘত হানে ভূকম্প দুটি । রিখটার স্কেলে যা ছিল যথাক্রমে ৫ ও ৪ দশমিক ৭ মাত্রার। এর আগে গতকাল সকালে ৫ দশমিক ৫ মাত্রার কম্পন হয়েছে দেশটিতে। এছাড়াও দুপুরে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। এসব ঘটনায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কোনও সুনামি সতর্কতাও জারি হয়নি।তবে বারে বারে এমন ভূকম্পে আতঙ্ক বাড়ছে।
২০০৪ সালের ২৬ মার্চ দেশটিতে ভয়াবহ এক ভূমিকম্প ও পরে সুনামি হয়। ৯ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্পে দুই লাখ ২৭ হাজার ৯০০ জন নিহত হন। অনেক মৃতদেহই উদ্ধার করা সম্ভব হয়নি। ইন্দোনেশিয়ার মৎস্য শিল্প ও কারখানার প্রায় ৬০ শতাংশ পুরোপুরি ধ্বংস হয়ে যায় এই সুনামিতে।-

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top