News Flash

  • Home
  • Uncategorized
  • মুলতানের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত ৬, আহত ১৫০
Image

মুলতানের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত ৬, আহত ১৫০

ইসলামাবাদ, ১৫ সেপ্টেম্বর (হি.স.): পাকিস্তানের মুলতানের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬ জন| আহতের সংখ্যা pakistanflag১৫০-রও বেশি| বৃহস্পতিবার ভোর রাতে পেশোয়ার থেকে করাচির উদ্দেশে রওনা দিয়েছিল আওয়াম এক্সপ্রেস| মুলতানের কাছে শের শাহ অঞ্চলের ৱুচ রেল স্টেশনের ঢুকছিল ট্রেনটি| তখনই একই লাইন ধরে উল্টো দিক থেকে ছুটে আসা একটি মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে আওয়াম এক্সপ্রেসের| লাইনচু্যত হয়ে যায় আওয়াম এক্সপ্রেস-এর ৪টি বগি| ঘটনার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে|
ঈদের জন্য বেশিরভাগ সরকারি কর্মীই ছুটিতে ছিলেন| তাই দুর্ঘটনার পরই উদ্ধারকাজ শুরু করা যায়নি| দিনের আলো ফোটা পর‌্যন্ত অপেক্ষা করতে হয়| তারপর হাত লাগান জেলা প্রশাসনের উদ্ধারকর্মীরা| লাইনচু্যত কামরার মধ্যে আটকে পড়া যাত্রীদের টেনে বের করে আনা হয়| গুরুতর আহতদের স্থানীয় চিকিসাকেন্দ্রে পাঠানো হয়েছে| দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনটি ক্ষতিগ্রস্ত হয়েছে| রেল সূত্রের খবর, আহত ১৫০ জনের মধ্যে ১০ জনের অবস্থা সঙ্কটজনক| রেল আধিকারিক সায়মা বশির জানিয়েছেন, কী ভাবে দুর্ঘটনাটি ঘটল তা তদন্ত করে দেখা হবে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top