News Flash

  • Home
  • Uncategorized
  • মিছিলে পুলিশী হামলা, সাব ইনস্পেক্টরকে বরখাস্তের দাবীতে সোচ্চার ছাত্র পরিষদ
Image

মিছিলে পুলিশী হামলা, সাব ইনস্পেক্টরকে বরখাস্তের দাবীতে সোচ্চার ছাত্র পরিষদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্ঢেম্বর৷৷ ৬ সেপ্ঢেম্বর এমবিবি কলেজে তৃণমূল ছাত্র পরিষদের মিছিলের উপর পুলিশের phot-2হামলার প্রতিবাদে ফের সরব হল তৃণমূল ছাত্র পরিষদ৷ এই হামলার মূল অভিযুক্ত কলেজটিলা পুলিশ ফাঁড়ির ওসি সুকান্ত সেন চৌধুরীকে বরখাস্তের দাবীতে বুধবার সদর এসডিপিওর কাছে ডেপুটেশন দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ৷ আগামী ২৪ ঘন্টার মধ্যে পুলিশের এসআই সুকান্ত সেন চৌধুরীকে বরখাস্ত করা না হলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে ছাত্র সংগঠনটির পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে৷
ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ৬ সেপ্ঢেম্বর এমবিবি কলেজে এসএফআই এবং তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষ বাধে৷ এর প্রতিবাদে কলেজে বিক্ষোভ মিছিল করতে যায় তৃণমূল ছাত্র পরিষদ৷ মিছিলটি কলেজে যেতেই পুলিশ লাঠিচার্জ করে৷ এতে আহত হন ছাত্র পরিষদের সতের জন নেতা কর্মী ও সমর্থক৷ ঘটনার দিনই রাজ্য পুলিশের সদর দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় ছাত্র পরিষদ৷ পরে ডেপুটেশনের মাধ্যমে পশ্চিম জেলার পুলিশর সুপার অভিজিৎ সপ্তর্ষি এবং কলেজটিলা পুলিশ ফাঁড়ির ওসি সুকান্ত সেন চৌধুরীর বরখাস্তের দাবী জানানো হয়৷ এরপর শুরু হয় এসএফআই, টিএসইউ এবং ছাত্র পরিষদের মধ্যে কাদা ছুড়াছুড়ি৷ আটদিন অতিক্রান্ত হলেও পুলিশর সদর দপ্তর পুলিশ সুপার কিংবা কলেজটিলা পুলিশ ফাঁড়ির ওসিকে বরখাস্ত করেনি৷ এর প্রতিবাদে বুধবার আগরতলা শহরে বিক্ষোভ মিছিল ও সদর এসডিপিও অফিসে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল ছাত্র পরিষদ৷ ৬ সেপ্ঢেম্বরের বক্তব্য থেকে ১৮০ ডিগ্রি পাল্টি খেয়ে এদিন শুধুমাত্র কলেজটিলা পুলিশ ফাঁড়ির ওসি সুকান্ত সেন চৌধুরীকে বরখাস্তের দাবী জানিয়ে ডেপুটেশন দেওয়া হয়৷
এদিন অনেকটাই পুলিশ সুপারকে বাঁচিয়ে ছাত্র পরিষদের নেতা ভিকি প্রসাদ জানান ঐদিন সুকান্ত সেন চৌধুরী পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষিকে লেলিয়ে দিয়েছিলেন৷ প্ররোচনা দিয়েছিলেন লাঠিচার্জের৷ ভিকি প্রসাদ আরও জানান আগামী ২৪ ঘন্টার মধ্যে কলেজটিলা পুলিশ ফাঁড়ির ওসিকে বরখাস্ত না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top